নেতাজি থেকে উত্তম কুমার, বদলে যাবে এই সব মেট্রো স্টেশনের নাম! রইল তালিকা

Published:

Kolkata Metro station

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যেতে পারে কলকাতার একাধিক মেট্রো (Kolkata Metro) স্টেশনের নাম? মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে নেতাজি ভবন নামে নামাঙ্কিত মেট্রো স্টেশনের নাম বদলে রাখা হতে পারে অন্য কিছু! রাজ্য রাজনীতিতে এমন জল্পনাই এবার মাথাচাড়া দিয়ে উঠল। কয়েকটি সূত্র মারফত খবর, ব্যক্তির নামে মেট্রো স্টেশনের নাম হওয়ায় আপত্তি থাকায়, সেই নাম বদলে ফেলার চিন্তাভাবনা চলছে (Metro Station Name Change)! শোনা যাচ্ছে, মেট্রো স্টেশনগুলির নাম পরিবর্তনের প্রস্তাব রাখতে চলেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়।

কোন কোন মেট্রো স্টেশনের নাম বদলে ফেলা হবে?

কয়েকটি সূত্র মারফত যা খবর, বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় খুব শীঘ্রই সরকারি কমিটির কাছে মহানায়ক উত্তম কুমারের মতো মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব রাখতে পারেন। শোনা যাচ্ছে, সেই প্রস্তাব গৃহীত হলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম ফিরতে পারে আবার টালিগঞ্জেই। এও শোনা যাচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে শুরু করে জ্যোতিরিন্দ্র নন্দীর নামে নামাঙ্কিত স্টেশনও পেতে পারে নতুন নাম।

এদিকে ভবানীপুর মেট্রো স্টেশনের নাম নেতাজি ভবন হাওয়ায় আপত্তি রয়েছে তথাগত রায়ের। তাঁর নাকি দাবি, এই মেট্রো স্টেশন থেকে নেতাজি ভবন অনেকটাই দূরে। তাই এই মেট্রো স্টেশনের নাম বদলানো উচিত। পাশাপাশি বেলেঘাটা মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করার কথা ভাবছেন তথাগত। তাঁর যুক্তি, এই মেট্রো স্টেশনটি বেলেঘাটার মূল অঞ্চল থেকে অনেকটাই দূরে। তাই এই মেট্রো স্টেশন সহ অন্যান্য মেট্রো স্টেশন গুলির নাম হওয়া উচিত স্থানীয় এলাকার নাম অনুযায়ী।

আরও পড়ুন: এবার গুন্ডা দমন আইনে ফাঁসলেন বিজেপি নেতাই, মামলা রুজু হতেই তুলকালাম!

উল্লেখ্য, মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব রাখার পাশাপাশি শহরে রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবও রাখতে পারেন তথাগত রায়। যা খবর, লেনিন সরণীর নাম পাল্টে দেবপ্রসাদ ঘোষের নামে ওই রাস্তার নামকরণ করার প্রস্তাব রাখতে পারেন বিজেপির প্রবীণ নেতা। এছাড়াও কার্ল মার্কস সরণির নাম পাল্টে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রোড অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে রাস্তার নাম রাখা হতে পারে। বদলানো হতে পারে হোচিমিন সরণির নামও।