🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

মমতাকে টুইটার থেকে আনফলো করল কলকাতা পুলিশ

Published:

Mamata Banerjee,

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলার। গত ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠতায় হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ (Kolkata Police) থেকে শুরু করে কলকাতা ট্রাফিক পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সবাই শাসকদলের হয়ে কাজ করতে বলেই অভিযোগ উঠত। এমনকি ‘চটিচাটা পুলিশ’ হিসেবেও তকমা পেয়েছিল তারা। তবে রাজনৈতিক পালাবদল হতেই অর্থাৎ মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ক্ষমতা হারানোর পরেই তাঁকে টুইটার থেকে আনফলো করে দিল কলকাতা পুলিশ।

মমতা ব্যানার্জিকে আনফলো কলকাতা পুলিশের

উল্লেখ্য, এবার ২০৭ আসন নিয়ে বাংলায় ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীও। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে পদত্যাগ করেননি। বাধ্য হয়ে গতকাল রাজ্যপাল তাঁকে সহ তৃণমূল কংগ্রেসকে রাজ্যের বিধানসভা থেকে বরখাস্ত করেছে। কিন্তু ক্ষমতা হারানোর পরই কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার থেকে বিদায়ী মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আনফলো করেছে।

সবথেকে বড় ব্যাপার, এবার তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি পিএমও ইন্ডিয়া, অমিত শাহ এবং হোম মিনিস্টার ইন্ডিয়াকে ফলো করা শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের পর কলকাতা পুলিশ শহরে হিংসার ভুয়ো খবর ছড়ানো আর গুজব রটানোর বিরুদ্ধে হয়তো সতর্কবার্তা নেওয়ার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে বলে মত অনেকের। এমনকি কেউ কেউ বলছেন, ক্ষমতা হারিয়েছে বলেই এবার আনফলো করে দিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ৯ বছর পর বিরাট কোহলির সাথে ঘটল এমন ঘটনা, অবাক হবেন আপনিও!

যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এখনও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করে রেখেছেন। এদিকে আগামীকাল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন বিজেপির কোনও মুখ। যদিও এখনও পর্যন্ত কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা চলছে। কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই তা স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। কারণ, অমিত শাহ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন।