বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার ভরাডুবি দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। LSG বাহিনীর সামনে একেবারে মুখ থুবড়ে পড়ে নাক কাটা গেল বিরাট কোহলিদের (Virat Kohli)! এদিন মিচেল মার্শের দাপুটে সেঞ্চুরির হাত ধরে বেঙ্গালুরুকে 210 রানের লক্ষ্য দিয়েছিল লখনউ। পরবর্তীতে সেই রান তারা করতে নেমে একেবারে নাকানি চোবানি খেলেন বেঙ্গালুরুর ছেলেরা। সবচেয়ে লজ্জায় ফেললেন মহাতারকা বিরাট কোহলি। এদিন তিনি যা করলেন বিগত 9 বছরে তা দ্বিতীয়বার দেখেননি ভক্তরা!
9 বছরে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল কোহলির সাথে
গতকাল প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যেখানে ব্যাট হাতে রাজত্ব করার কথা ছিল বিরাট কোহলির, সেখানে মাত্র দুই বল খেলে শূন্য রানে আউট হয় মাঠ ছাড়েন ভারতীয় মহাতারকা। যে ঘটনা শুধু অবাক করেনি বরং লজ্জা বাড়িয়েছে কোহলি ভক্তদেরও! এদিন, শুরুর দিকেই প্রিন্স যাদবের কাছে নিজের উইকেট দিয়ে দেন কোহলি। বলে রাখি, 2017 সালের পর প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রান তাড়া করতে নেমে একেবারে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়লেন কোহলি।
2017 এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর বিপক্ষে মাঠে নেমে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। সেই স্মৃতি ফিরল গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের ম্যাচে। যদিও এর আগে 2023 সালে IPL এ শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। যদিও সেটা রান তাড়া করতে গিয়ে নয়। বরং প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে। সব মিলিয়ে বলাই যায়, 9 বছর রান তাড়া করতে নেমে খাতাই খুলতে পারলেন না RCB এর প্রধান মুখ।
অবশ্যই পড়ুন: সূর্য জামানার ইতি! টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হতে পারেন এই স্টার প্লেয়ার
উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথমদিকে দুর্দান্ত ছন্দে ছিল বেঙ্গালুরু। তবে গতকাল পরাজয় স্বীকার করতেই এই মুহূর্তে পয়েন্ট তালিকা তিন নম্বরে রয়েছে RCB। 10 ম্যাচের ছয়টিতে জয় এবং চারটি পরাজয় নিয়ে 12 পয়েন্টে দাঁড়ালেও প্রথম দুইয়ে থাকা দলের তুলনায় নেট রান রেটে অনেকটাই এগিয়ে RCB। কোহলির দলের নেট রান রেট বর্তমানে +1.234।










