🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

সূর্য জামানার ইতি! টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হতে পারেন এই স্টার প্লেয়ার

Published:

This Player May become Team India Next Captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টি-টোয়েন্টি দলে শেষ হচ্ছে সূর্যকুমার যাদবের কর্তৃত্ব (Team India Next Captain)! শোনা যাচ্ছে, আসন্ন 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার নতুন করে দল গড়তে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত সে কারণেই, দলের অধিনায়ক পদেও বদল আনতে চাইছে BCCI। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়া সূর্যকে সরিয়ে ভারতের এক তারকা ক্রিকেটারকে অধিনায়ক করা হতে পারে। কিন্তু কে তিনি?

সূর্যকে সরিয়ে অধিনায়ক হবেন ইনি!

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কিছুতেই নিজেকে প্রমাণ করতে পারছেন না সূর্যকুমার যাদব। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফিরলেও টুর্নামেন্ট শুরু হতেই কার্যত উবে গিয়েছিল সূর্যের ফর্ম। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই ভারতীয় তারকা। হ্যাঁ, অধিনায়ক হিসেবে ভারতীয় টি-টোয়েন্টি দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি, এ কথা অস্বীকার করার জায়গা নেই। তবে যদি সূর্যের ব্যাটিং এর কথা বলা যায় সে ক্ষেত্রে একজন ব্যাটসম্যান হিসেবে এই মুহূর্তে ভারতীয় দলে থাকার যোগ্য নন তিনি, মনে করছেন অনেকেই।

TOI এর একটি রিপোর্টে বলা হয়েছে, মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই সূর্যকে সরিয়ে একজন দক্ষ এবং ভরসাযোগ্য প্লেয়ারকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইছে বোর্ড। হ্যাঁ, শোনা যাচ্ছে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার হতে পারেন টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক। কেননা, বিগত বছরগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক দলকে সাফল্য দিয়ে এসেছেন তিনি। 2024 এ কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পর 2025 এ পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন তিনি। এবারেও তাঁর নেতৃত্বেই প্রথম থেকে দুর্দান্ত ছন্দে পাঞ্জাব।

অবশ্যই পড়ুন: IPL কাঁপালেও এই ৫ কারণে টিম ইন্ডিয়ার জায়গা পাচ্ছেন না বৈভব সূর্যবংশী!

কয়েকটি সূত্রের দাবি, বোর্ড আসলে এমন একজন প্লেয়ারকে অধিনায়ক করতে চাইছে যিনি নেতা হিসেবে দলকে দক্ষ হাতে পরিচালনা করার পাশাপাশি ব্যাট হাতেও রান তুলতে পারবেন। একই সাথে, আগামী দিনে দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন। আর এমন একজন প্লেয়ার হিসেবে আইয়ারকেই এগিয়ে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড! যদিও এ নিয়ে BCCI এখনও পর্যন্ত মুখ খোলেনি।