বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 15 বছরের এই কিশোরকে ব্যাট করতে দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় ভক্তদের। অনেকেরই আশা, খুব শীঘ্রই বোধ হয় টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন বিহারের এই কিশোর। তবে কয়েকটি রিপোর্ট দাবি করছে, বেশ কিছু কারণে এখনই হয়তো সিনিয়র দলে জায়গা হবে না বৈভব সূর্যবংশীর। মূলত 5 কারণে তাঁকে টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।
যে 5 কারণে IPL এর পর টিম ইন্ডিয়ায় জায়গা নাও পেতে পারেন বৈভব
অভিষেক ও সঞ্জুর ব্যাটিং
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের দুই দাপুটে ক্রিকেটার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই দুই প্লেয়ারের বর্তমান ফর্মকে কিছুতেই উপেক্ষা করতে পারবেন না নির্বাচকরা। তাছাড়া ইশান কিষাণও তিন নম্বরে ফিট। মূলত সে কারণে টিম ইন্ডিয়ার টপ অর্ডারে বৈভব সূর্যবংশীর জায়গা হবে না। তাঁকে সুযোগ পাওয়ার জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
বৈভবের আগে টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন অনেকেই
এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং এমনকি শুভমন গিলও। কাজেই টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার দৌড়ে এই প্লেয়ারদের টপকে যাওয়াটা বৈভবের পক্ষে বেশ কঠিন হবে। তাছাড়াও প্রিয়াংশ আর্য বৈভবের থেকেও বেশি বিধ্বংসী ব্যাটিং করেন। সেক্ষেত্রে তাঁর জায়গা টিম ইন্ডিয়ায় আগে হতে পারে।
অভিজ্ঞতার অভাব
একেবারে অল্প বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে রান করলেও অভিজ্ঞতার অভাব রয়েছে বৈভবের। আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 17টি ম্যাচ খেলেছেন বৈভব। তাতে ভাল রান তুললেও টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার দৌড়ে থাকা প্লেয়ারদের তুলনায় অনেকটাই কম অভিজ্ঞ বৈভব সূর্যবংশী। হয়তো সে কারণেই তাঁকে টিম ইন্ডিয়ায় নির্বাচন করার আগে বেশ কয়েকবার ভাববেন নির্বাচকরা।
অবশ্যই পড়ুন: মে মাসে আরও ২% DA বাড়ল সরকারি কর্মীদের, কারা উপকৃত হবেন?
ফ্যাক্টর হতে পারে বয়স
গত মার্চেই 15 বছরে পা দিয়েছেন বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে হলে ন্যূনতম বয়স হতে হয় 15 বছর। সেই সূত্রে বৈভব যোগ্য হলেও ভারতীয় ক্রিকেটে আজ পর্যন্ত কেউই 15 বছর বয়সে সিনিয়র দলে অভিষেক করেননি। হয়তো সেই কারণেই এত কম বয়সে বৈভবকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া নাও হতে পারে।
সব ফরম্যাটে প্রমাণ করা প্রয়োজন
বৈভব সূর্যবংশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি লিস্ট এ ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে 16টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে এই প্লেয়ার আজ পর্যন্ত টেস্ট এবং ওয়ানডেতে পা রাখেননি। হয়তো সে কারণেই, নির্বাচকরা বৈভবকে আগে এই দুই ফরম্যাটে খেলার আবেদন জানাতে পারেন। এক কথায়, প্রতিটি ফরম্যাটে খেলে তবেই টিম ইন্ডিয়া জায়গা পেতে হবে বৈভবকে।










