নতুন সভাপতি পেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, অ্যাড-হক কমিটির দায়িত্বে অধ্যাপক লালু দাস

Published:

WBBSE

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একটু একটু করে বদলাচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল। আসলে রাজ্যের সার্বিক উন্নতিই বর্তমান ডবল ইঞ্জিন সরকারের (Government Of West Bengal) প্রধান লক্ষ্য। তাই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে কোমর বেঁধে কাজ করছে সমস্ত দপ্তর। ঠিক সেই আবহে এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে (WBBSE President) হয়ে গেল বড়সড় রদবদল। পর্ষদের অ্যাড-হক কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হল অধ্যাপক লালু দাসকে। জানা যাচ্ছে, নিজের কর্মস্থলে দক্ষতার সাথে কাজ করার পুরস্কার হিসেবেই তাঁকে এই দায়িত্বে নিয়োগ করা হয়েছে।

কমিটিতে জায়গা পেলেন 12 জন

মঙ্গলবার, রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক লালু দাস। কর্মক্ষেত্রে তাঁর সততা এবং দক্ষতার কথা মাথায় রেখেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে এই কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নীলাদ্রি শেখর সিংহ। এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সব মিলিয়ে মোট 12 জনকে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকেই এবার নিজেদের কাজ বুঝে নিয়ে দায়িত্ব পালন করবেন ওই কমিটিতে। জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে যে নতুন কমিটি তৈরি করে দেওয়া হল সেই অ্যাড হক কমিটি আগামী 12 অক্টোবর, 2027 অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: পুজোর আবহেই জামিন পেলেন সব্যসাচী দত্ত, তবে রয়েছে বিশেষ শর্ত

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিশেষ কমিটিতে সভাপতি এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক লালু দাস এবং নীলাদ্রি শেখর সিংহকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছা বার্তা পেয়েছেন কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরাও।

google button