🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

স্বাস্থ্যসাথী কার্ডে আর কতদিন মিলবে সুবিধা? কবে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? জানুন

Published:

Swasthya Sathi

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ প্রত্যাবর্তন নয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, তাইতো দুই শতাংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে প্রথমবার ক্ষমতা দখল করল বিজেপি। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারকে মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দিল গেরুয়া শিবির। এদিকে সরকার পালা বদলের পরই এক বড় সমস্যা, প্রকাশ্যে এলো। স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi) সক্রিয়তা নিয়ে দোলাচলে পড়ল বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল। আর তাতেই দুর্ভোগের শিকার হলেন রোগীরা।

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন

২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলন যে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করায় অনুমোদন দেবে। শুধু তাই নয় একাধিক সুবিধা নিয়ে বিজেপির ‘সংকল্প পত্রে’-ও সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন এখন অন্য। তাহলে কি মমতা সরকারের জমানার স্বাস্থ্যসাথী উঠে যাবে? তা নিয়ে বড় জল্পনা তৈরি হয়েছে। তবে সরকার গঠনের আগে সবচেয়ে বড় সমস্যায় পড়তে চলেছেন জেলার বিভিন্ন নার্সিং হোম এবং বেসরকারি হাসপাতাল রোগীরা।

সমস্যায় রোগীরা

নিয়ম অনুযায়ী, কোনও রোগী বেসরকারি হাসপাতালে বা নার্সিং হোমে গেলে আধার ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আগে সংশ্লিষ্ট সেলের সঙ্গে যোগাযোগ করতে হয়। এরপর কার্ডটি ব্লক করে দিকে চিকিৎসা শেষে বিল যাচাই করে টাকা হাসপাতালের অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু এই মুহূর্তে সরকার পরিবর্তন হওয়ায় সেই প্রক্রিয়া এখন থমকে গিয়েছে। বেশ কয়েকটি নার্সিং হোম ও হাসপাতালের দাবি, ফল প্রকাশের পর দিন থেকেই স্বাস্থ্যসাথী সেল থেকে সাড়া মিলছে না। রোগী ভর্তির অনুমোদন বা টাকা পাওয়ার বিষয় নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বেশ কয়েকটি হাসপাতালে কাজ করছে কার্ড।

আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে প্রশ্ন

অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা সম্পাদক তথা সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক তাহের শেখ জানান, ‘‘আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পে এখনও রোগীদের ভর্তি করছি। যতক্ষণ না নতুন সরকারের তরফে এ বিষয়ে নির্দেশ আসবে, ততক্ষণ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।’’ অন্যদিকে জেলা স্বাস্থ্য দফতের এক কর্তা বলেন, পরবর্তী সরকারের নির্দেশ না আসা পর্যন্ত আমরাও এ ব্যাপারে অন্ধকারে। এখন প্রশ্ন উঠছে, ‘আয়ুষ্মান ভারত’ কবে থেকে চালু হবে।

আরও পড়ুন: প্রেমের কাছে হার মানল ধর্ম! প্রাক্তন কয়েদি ধর্মেন্দ্রকে বিয়ে জেল সুপার ফিরোজার

প্রসঙ্গত, ‘আয়ুষ্মান ভারত’ এবং স্বাস্থ্য সাথী এই দুটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পেই ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা নিশ্চিত করা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালু হলেও পশ্চিমবঙ্গে করেনি তৃণমূল কংগ্রেস, যা নিয়ে কোন তরজা হয়নি। এখন দেখার, সরকার বদলে যাওয়ায় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প কবে থেকে চালু হয়। এদিকে আজই বিকেলে সাড়ে ৩টে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেখানেই মন্ত্রিসভা গঠন করা হবে। আগামীকাল হবে শপথ গ্রহণ।