৩০ নভেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ-র টাকা? অপেক্ষায় ১৫,২১১ পেনশন প্রাপক

Published:

DA Arrears

সহেলি মিত্র, কলকাতাঃ বছর ঘুরতে চলল, অথচ এখনও অনেকে বকেয়া ডিএ (DA Arrears)-র টাকা পেলেন না। কবে এই টাকা মিলবে? উত্তর জানা নেই কারোর। এদিকে অপেক্ষার পর অপেক্ষা বেড়েই চলেছে কেএমসি এলাকায় (KMC Area) বসবাসকারী পেনশনভোগীদের। এক রিপোর্ট অনুযায়ী, এখনও ১৫, ২১১ জনের টাকা পাওয়া বাকি আছে। তাঁরা কবে টাকা পাবেন? চলুন জেনে নিই।

লটারি লাগবে কেএমসি এলাকার পেনশনভোগীদের?

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন। তিনি একটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছেন কতজন টাকা পেয়েছেন আর কারা পাননি, সেইসঙ্গে কবে পাবেন সেটা নিয়েও একটি আভাস দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কেএমসি এলাকায় বর্তমান সময়ে পেনশনারদের কতজনের এখনো বকেয়া বাকি? আমরা তা ব্যাঙ্ক ঘুরে ঘুরে পেনশনারদের কাছে তা ধারাবাহিক ভাবে তুলে ধরেছি। গত ০৮. ১০ ২৬ সরকার ইন্দু মালহোত্রা কমিটির কাছে যে তথ্য তুলে দিয়েছিল (কমিটি আমাদের কাছে সেই রিপোর্ট প্রদান করেছিল) সেখানে ৪১, ৯৭৭ জন পেনশনারদের মধ্যে দেওয়া হয়েছিল ২৫, ৯৬৬ জনকে। তখন বাকি ছিল, ১৬, ০১১ জন।’

তিনি আরও লেখেন, ‘গত ১৬. ১১. ২৬ যে তথ্য আজ আমরা আপনাদের কাছে তুলে ধরছি তার অগ্রগতি বিশেষ কিছু না হলেও যাঁরা আমাদের কাছে PPO with Bank details পাঠিয়ে ছিলেন বা অনেকেই নিজ উদ্যোগে PPO/ Bank details ব্যাঙ্ক বা AG তে জমা দিয়েছিলেন এমন (PPO entered manually by Bank) সংখ্যা 1,768 Total 41,977+1,768=43,745 জন এর মধ্যে এখনো পর্যন্ত (১৬/১১) Approved ppo count 30,089 এবং দেওয়া হয়েছে অর্থাৎ Already payment 28,534 জন। এখনো বাকি ১৫, ২১১ জন।’

আরও পড়ুনঃ দ্বিগুণ আয়, চাহিদাও তুঙ্গে! বাংলায় জনপ্রিয়তা বাড়ছে ‘সুপারফুড’ কেল পাতার, আশায় কৃষকরা

কবে বকেয়া টাকা মিলবে?

এই বিষয়ে ডিএ মামলাকারী জানিয়েছেন, ‘অর্থ দফতরের কথা মতো আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে বাকি জনের দেওয়ার চেষ্টা চলছে। তাঁর মধ্যে যাঁরা যাঁরা পাবেন না তাঁরা ppo with Bank details নিয়ে AG (WB) office যোগাযোগ করবেন।’

google button