চালু হল খড়্গপুর থেকে দুর্গাপুর যাওয়ার নতুন বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Kharagpur Durgapur Bus Service

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান – এই তিন জেলার সংযোগকারী নতুন রুটে বাস পরিষেবা চালু হল সোমবার থেকে। অভিনন্দন ট্রাভেলসের এই নয়া বাসটি থেকে খড়্গপুর, বিষ্ণুপুর ও দুর্গাপুরের বাসিন্দাদের বিশেষভাবে উপকৃত করবে। আসুন তাহলে এই খড়্গপুর থেকে দুর্গাপুরগামী (Kharagpur Durgapur Bus) বাসটির সম্পূর্ন রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।

খড়্গপুর – দুর্গাপুর বাসের রুট ও সময়সূচি

সোমবার অভিনন্দন ট্রাভেলসের খড়্গপুর থেকে বিষ্ণুপুর হয়ে দুর্গাপুর যাওয়ার নতুন বাসটি পথ চলা শুরু করলো।  এটি যাবে ভায়া খড়্গপুর – মোহনপুর – মেদিনীপুর – ভাদুতলা – শালবনি – চন্দ্রকোনা রোড – গড়বেতা – ধাদিকা – বাঁকাদহ – বিষ্ণুপুর – রামসাগর – ওন্দা – ধলডাঙ্গা – বাঁকুড়া বাইপাস – মাকুড়গ্রাম – বেলিয়াতোড় – বড়জোড়া – দুর্গাপুর স্টেশন হয়ে দুর্গাপুর সিটি সেন্টার পর্যন্ত। বাসটি নিয়মিত চলবে। 

দুর্গাপুর যাওয়ার সময় বাসটি –

  • খড়্গপুর স্টেশন থেকে ছাড়ে – সকাল ৭:৩০-এ। 
  • মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৮:১০-এ। 
  • শালবনি থেকে ছাড়ে – সকাল ৯:১৫-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৯:৩৫-এ। 
  • বাঁকাদহ থেকে ছাড়ে – বেলা ১০:২০-তে।  
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – বেলা ১০:৫০-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – বেলা ১১:৫০-এ। 
  • দুর্গাপুর স্টেশন পৌঁছায় – দুপুর ১২:৫০-এ। 

আরও পড়ুন: আরামবাগ থেকে কলকাতা পর্যন্ত নন-স্টপ বাস পরিষেবা SBSTC-এর, জেনে নিন রুট ও সময়সূচি

আর, খড়্গপুর ফেরার সময় বাসটি

  • দুর্গাপুর সিটি সেন্টার ছাড়ে –  দুপুর ২:১৫-এ। 
  • দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – দুপুর ২:৫৫-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – বিকেল ৪:১০-এ। 
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – বিকেল ৫:১০-এ। 
  • বাঁকাদহ থেকে ছাড়ে – বিকাল ৫:৩০-এ। 
  • গড়বেতা থেকে ছাড়ে – বিকাল ৫:৫০-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:২৫-এ। 
  • মেদিনীপুর থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৫০-এ। 
  • খড়্গপুর পৌঁছায় – সন্ধ্যা ৮:১৫-এ। 
আরও BUS Durgapur Kharagpur
google button