সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) যে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের তথ্যের গরমিল ছিল বলেই জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি পরিসংখ্যানে তা দাঁড়িয়েছিল প্রায় ১০ লক্ষ। তবে তা সত্ত্বেও বহু মহিলার আবেদন অ্যাপ্রুভ হলেও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। এমনকি তাঁদের এখন নতুন স্ট্যাটাস শো হচ্ছে, “August Payment Status: Invalid account type (NRE/PPF/CC/Loan/FD)”। এই মুহূর্তে কী করবেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন স্ট্যাটাস
রাজ্য সরকার প্রথমেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। তবে যাঁদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোন ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে তা আগেভাগে জেনে নিয়েই ফর্ম ফিলাপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এমন অনেক মহিলা আবেদন করেছেন, যাঁদের কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক নেই। এমনকি কেওয়াইসি-র সমস্যাও থাকতে পারে। এই কারণেই সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার জন্য এই স্ট্যাটাস দেখাচ্ছে।
তবে চিন্তার কারণ নেই, যেহেতু সেই সমস্ত মহিলার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, তাই আগস্ট মাসে টাকা না ঢুকলেও আগামী সেপ্টেম্বর থেকে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলেই খবর। এমনকি চলতি মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের জন্য। তবে ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক না থাকার কারণেই সেই টাকা জমা পড়েনি। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে ডিবিটি লিংক করে নিন। তাহলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। এমনকি এখনই ডিবিটি করলে আগস্টের টাকাও ঢুকে যাবে বলে খবর।
তবে উল্লেখ্য, যাঁদের আবেদন বর্তমানে ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাঁদের নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে ক্লেইম করতে হবে। সেখানকার মহিলা মোর্চা সদস্যদের মাধ্যমে ক্লেইম করলে খুব তাড়াতাড়ি অন্নপূর্ণার টাকা পাঠানো হবে বলেই জানা গিয়েছে। এছাড়া বাড়িতে বসে নিজেই অনলাইনের মাধ্যমে অবজেকশন ক্লেইম করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যে এই প্রকল্পের জন্য যোগ্য, তা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলেই মিলবে ৩০০০ টাকা।










