১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাণ্ডুয়ায়, গ্রেফতার সেবায়েত সহ এক মহিলা

Published:

Pandua

প্রীতি পোদ্দার, কলকাতা: পাণ্ডুয়ায় (Pandua) ধর্ষণের অভিযোগ উঠল মন্দিরের এক সেবায়েতের বিরুদ্ধে। অভিযোগ, ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ (Minor Rape case) করেছেন অভিযুক্ত ৫৬ বছরের ব্যক্তি। ঘটনায় জড়িত আরও এক মহিলা। চরম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় স্থানীয়দের মধ্যে, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হুগলির পাণ্ডুয়া এলাকার অন্তর্গত, ৫৬ বছর বয়সী মন্দিরের এক সেবায়েত গৌতম রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উঠল। জানা গিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা মন্দিরে পুজোর জন্য ফুল তোলা থেকে শুরু ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করত। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই ব্যক্তি এমন ন্যাক্কারজনক কাজ করেছেন। পরিবারের অভিযোগ এই ঘটনায় সেবায়েতকে সাহায্যের অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী রূপালী রায় নামের এক মহিলার বিরুদ্ধে। এরপর সেই ঘটনা স্থানীয়রা জানতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।

কড়া শাস্তির দাবি স্থানীয়দের

নির্যাতিতা পরিবারের অভিযোগ, ওই সেবায়েত ধর্ষণের পর নাবালিকাকে ভয় এবং হুমকি দিয়েছিল যাতে এই ঘটনা বাড়ির লোক জানতে না পারে। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় বাধ্য হয়ে পরিবারের কাছে সম্পূর্ণ ঘটনা জানায়। পরিবারের লোকজন সহ স্থানীয়রা গতকাল, শুক্রবার সন্ধ্যায় মন্দিরে জমায়েত করে এবং ওই সেবায়েতকে মারধর করে। সঙ্গে সঙ্গে পাণ্ডুয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়, এবং ওই মহিলা সহ সেবায়েতকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। স্থানীয়দের স্পষ্ট দাবি অভিযোগ সত্যি হলে কড়া শাস্তি দিতে হবে দুই অভিযুক্তকে।

আরও পড়ুন: “মমতার অধঃপতন হয়েছে..” তৃণমূল নেত্রীকে বেনজির আক্রমণ কাকলির

অন্যদিকে, খবরের শিরোনামে ফের উঠে এল আরজিকর ঘটনা। জানা গিয়েছে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের তদন্ত তিন সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ গতকাল শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে বেঞ্চের কাছে তদন্ত শেষ করতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয় ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশ দেয় ৷

আরও Hooghly Pandua Rape