মিলছে না রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Published:

SIR omissions PIL

অনন্যা সরকার, কলকাতা: বিশেষ নিবিড় সংযোজন বা এসআইআর (SIR) তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তারা এখন রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) মতো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। এই অভিযোগকে সঙ্গে নিয়েই এবার পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)-এ জনস্বার্থ মামলা করেছে। শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 

রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এসআইআর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের সরকারি সুবিধা না পাওয়া নিয়ে সরকারের কি অবস্থান, তা জানাতে হবে আগামী ২১ জুলাইয়ের মধ্যে। এমনটাই নির্দেশ দিয়েছে আগামী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। 

পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা এই জনস্বার্থ মামলার শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, এই মামলার কপি ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তদন্ত করা হবে। কাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের মধ্যে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুনঃ দুর্যোগের দোরগোড়ায় দক্ষিণবঙ্গ, ৭ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

এছাড়াও তিনি জানান, তদন্ত শেষে রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে বা নেবে, তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সঠিক সময়ের মধ্যেই আদালতে পেশ করা হবে। আপাতত আদালত  সেই তদন্তের রিপোর্টেরই অপেক্ষা করছেন। সরকার এবিষয়ে কি সিদ্ধান্ত নেয়, তা জানতে উদগ্রীব রাজ্যবাসী।