ফের অভিষেকের বাড়িতে হানা দিল পুলিশ, এবার কী কারণে?

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে ফের পুলিশ। এদিন পটুয়াপাড়ায় তৃণমূল সাংসদের বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের বিশেষ দল। পার্টি অফিসের বিলবোর্ড কাণ্ডে পুনরায় আজ নোটিশ দিতে হাজির হয়েছেন তাঁরা, এমনটাই খবর প্রাথমিক সূত্রের। এর আগে বুধবার শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন। তবে সেখানে নোটিশ গ্রহণ করেনি কেউ। আজও পটুয়াপাড়ার বাড়ি থেকে নোটিশ নিতে দেখা যায়নি কাউকে। বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের।

ফের অভিষেকের বাড়িতে পুলিশ

তৃণমূল নেতার বাড়িতে পৌঁছয় আজ শেক্সপিয়ার থানার পুলিশ। ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড কাণ্ডেই আজ নোটিশ দেওয়ার ছিল বলে জানা গিয়েছে। ওই ঘটনায় কলকাতা পুরসভার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই আজ সেখানে নোটিশ ধরাতে গিয়েছিল পুলিশ। পুরসভার অভিযোগ ছিল, বিলবোর্ড খুলতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় পুলিশ এবং পুরকর্মীদের। এমনকি অনেকেই আক্রান্ত হন। এর আগে নোটিশ দিতে গেলেও বাড়িতে ছিলেন না অভিষেক। সেদিন ফিরে যেতে হয় পুলিশকে। তাই রবিবার ফের তৃণমূল সংসদের বাড়িতে হানা দেয় পুলিশ।

এর আগে বুধবার অর্থাৎ ৭ অক্টোবর শেক্সপিয়র সরণি থানার পুলিশ একই কারণে অভিষেকের বাড়িতে পৌঁছয়। সেদিন ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক দিল্লিতে গিয়েছিলেন বলেই খবর। তাই নোটিশ নিয়েই ফিরে যেতে হয় শেক্সপিয়ার থানার পুলিশকে। যদিও হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে ওই দফতর খালি করার নির্দেশ দেয়। এমনকি দমকলের তরফ থেকেও পাঠানো হয় নোটিশ।

আরও পড়ুন: “শান্তিপূর্ণ জমায়েতে বেআইনিভাবে আটক নয়” দিল্লি কাণ্ডে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সিটি সিভিল কোর্টকে বুধবার সময়সীমা বেঁধে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছিল যে, এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই নিম্ন আদালতেই হবে শুনানি। পুজোর ছুটি শেষ হলে ১৫ দিনের মধ্যেই সম্পত্তি খালি করার নোটিশকে কেন্দ্র করে দেওয়া মামলা নিষ্পত্তি করতে হবে। তার আগেই নোটিশ দিতে কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ।

google button