রাজ্য PSC-র নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত IAS অনিল ভার্মা

Published:

IAS Anil Verma

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় সরকার পরিবর্তন হতেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হতেই চলেছে গত মে মাস থেকেই। আর এবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক অনিল ভার্মা (IAS Anil Verma)। আজ, সোমবার, ৩ আগস্ট রাজ্য অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি যে দিন থেকে এই পদে দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার নবান্নের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্রর স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩১৬(১) নম্বর অনুচ্ছেদ মেনে রাজ্যপালের অনুমোদনক্রমে অনিল ভার্মাকে এই পদে নিয়োগ করা হয়েছে। যেদিন থেকে তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করবে সেই দিন থেকেই তাঁর এই মেয়াদ কার্যকর হবে। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে মুখ্যসচিব, রাজ্যপালের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিব-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে।

IAS Anil Verma

কে এই অনিল ভার্মা?

সূত্রের খবর, অনিল ভার্মা হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ফরাসি ভাষায় পারদর্শী, অর্থনীতিতে স্নাতকোত্তর করেছিলেন এই আধিকারিক। তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি ভারতীয় প্রশাসনিক পরিষেবায় যোগদান করেছিলেন। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। একই সঙ্গে আইএএস অনিল ভার্মা পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: পাশে শুতেই হামলা! স্বামীর যৌনাঙ্গ ছিঁড়ে দেওয়ার চেষ্টা স্ত্রীর বিরুদ্ধে

প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে নিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় কিছুদিন আগেই পিএসসি’র চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছিলেন। তারপরেই বেশ কিছু মাস ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি খালি ছিল। আর সেই জায়গায় এবার পূরণ করল রাজ্য সরকার। এখন দেখার এই পদের দায়িত্ব তিনি কবে থেকে গ্রহণ করেন।