আমবাগানে ঝুলছে দেওর, বৌদির দেহ! পরকীয়া প্রেমের করুণ পরিণতি শান্তিপুরে

Published:

Santipur

প্রীতি পোদ্দার, কলকাতা: নিজের দেওরের সঙ্গে গভীর প্রেম (Extra Marital Affair) বৌদির…কিন্তু সমাজ এবং পরিবারের সদস্যদের পক্ষে এই প্রেম মেনে নেওয়া সম্ভব ছিল না বলেই লোকলজ্জার ভয়ে একসঙ্গে আত্মহত্যা (Suicide) করল দেওর এবং বৌদি। ঘটনাটি ঘটেছে শান্তিপুর (Santipur) থানার অন্তর্গত গোবিন্দপুর মাঠপাড়া এলাকায়। সেখানকার আম বাগানের একটি গাছ থেকে যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে গ্রামবাসী। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হাজির হয়েছে শান্তিপুর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার, শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় আম বাগানে ঝুলন্ত যুবক, যুবতীর দেহ উদ্ধার করে কয়েকজন স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর পুলিশ স্টেশনে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ, এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পরকীয়া প্রেম নিয়ে মানসিক টানাপোড়েনের জেরেই যুগলের আত্মহত্যা, যদিও তদন্তের খাতিরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যার এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশীদের মধ্যে।

ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপক সর্দার এবং যুবতীর নাম সুনীতা সর্দার। প্রতিবেশীদের দাবি, স্বামী থাকা সত্ত্বেও দেওরের সঙ্গে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন বৌদি, যা নিয়ে স্বামীর সঙ্গে গন্ডগোল শুরু হয়। পরিবার কোনোরকমে মেনে না নেওয়ায় এর পরিণতি হিসেবে গলায় ফাঁস লাগিয়ে দু’জনে একসঙ্গে আত্মঘাতী হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে পরকীয়া প্রেম থেকে পারিবারিক অশান্তির জন্যই দু’জনে আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে কোমর সমান জল কঙ্কালীতলা মন্দিরে, ভয়াবহ পরিস্থিতি বোলপুরে

প্রসঙ্গত, পরকীয়া সম্পর্ক বর্তমানে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও সেলিব্রেটিদের মধ্যে তো কখনও আবার সহকর্মী-বন্ধুদের মধ্যে এই সম্পর্ক তৈরি হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই রয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদের জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দকুলুট গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে, স্ত্রীকে খুনের অভিযোগ উঠে এসেছিল স্বামী ও প্রেমিকার বিরুদ্ধে। এখন দেখার এই ঘটনা জল কোনদিকে গড়ায়।

আরও Nadia Shantipur