সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেনের টিকিট কাটার আগে সাবধান! কারণ ফের একবার কয়েক গুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করল পূর্ব রেল। আর এই ট্রেনগুলি বাতিল থাকবে হাওড়া ডিভিশনে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আগামী ১৮ এপ্রিল হাওড়া ডিভিশনে কিছু উন্নয়নমূলক কাজ হবে, যে কারণে বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
ফের হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ এপ্রিল ব্যান্ডেল-কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে লেভেল ক্রসং নং ৮/১/টি এবং পাটুলি ও পূর্বস্থলী স্টেশনের মধ্যে লেভেল ক্রসং নং ১৮/২ (কিমি ৮৬/১১-১৩)-র পরিবর্তে প্রস্তাবিত সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য আরসিসি বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব স্থাপন করতে সকাল ৮:৫০ থেকে দুপুর ১৪:৫০ অর্থাৎ টানা ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লকের দরকার পড়বে।
এরইসঙ্গে ব্যান্ডেল স্টেশন লিমিটে ডায়মন্ড ক্রসং ২০২এ ও ২০৩ বি রূপান্তরের জন্য সকাল ৯:১০ মিনিট থেকে দুপুর ১৫:১০ মিনিট অর্থাৎ ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর।এছাড়া কিছু ট্রেনের পুননির্ধারণ করা হবে। চলুন জেনে নেওয়া যাক।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
- ১) ট্রেন নম্বর ৩৭৯১৩, ৩৭৯১৫,৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল।
- ২) ট্রেন নম্বর ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।
- ৩) ট্রেন নম্বর ৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল।
- ৪) ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল।
- ৫) ট্রেন নম্বর ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
- ৬) ট্রেন নম্বর ৩১১১২ কাটোয়া শিয়ালদা লোকাল।
- ৭) ট্রেন নম্বর ০৩২০১ ব্যান্ডেল-আজিমগঞ্জ লোকাল।
- ৮) ০৩২০২ আজিমগঞ্জ-ব্যান্ডেল লোকাল।
আরও পড়ুনঃ নীল জল, লাল কাঁকড়ার মেলা! দিঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকত থেকে
অন্যদিকে ট্রেন নম্বর ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ৪ ঘণ্টা ৩০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে সকাল ১০:৩৫ নাগাদ ছাড়বে।










