পরীক্ষার্থীদের জন্য চলবে ১৪টি স্পেশাল লোকাল, তালিকা দিল দক্ষিণ-পূর্ব রেল

Published:

South Eastern Railway Zone

সহেলি মিত্র, কলকাতাঃ পরীক্ষার্থীদের জন্য রইল দারুণ সুখবর। ৪ অক্টোবর অর্থাৎ আগামীকাল মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা (Miscellaneous Services Recruitment) উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway Zone) খড়গপুর ডিভিশন রবিবার বাতিল হওয়া কিছু লোকাল ট্রেন চালু রাখার (Special Train) সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষাকেন্দ্রে যাওয়া ও বাড়ি ফেরার সময়ে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় না পড়তে হয়, সেজন্য অতিরিক্ত ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে।

পরীক্ষার্থীদের জন্য চলবে ১৪টি বিশেষ লোকাল

জানা গিয়েছে, পরীক্ষা উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলওয়ে সাতটি ‘আপ’ এবং সাতটি ‘ডাউন’ ট্রেন মিলিয়ে মোট ১৪টি বিশেষ লোকাল চালাবে। এর ফলে পরীক্ষার্থীদের যথেষ্ট সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, ৩৮৭০৩ হাওড়া থেকে ভোর ৩:৩০ নাগাদ ছাড়বে এবং খড়গপুর ঢুকবে সকাল ৬:১৫ নাগাদ, ৩৮৪০৩ হাওড়া থেকে সকাল ৬:২০ নাগাদ ছাড়বে এবং পাঁশকুড়া ঢুকবে সকাল ৮:১৫ নাগাদ, ৩৮১০৩ হাওড়া থেকে সকাল ৬:৫৫ নাগাদ ছাড়বে এবং উলুবেড়িয়া ঢুকবে সকাল ৮টা নাগাদ, ৩৮৩০৩ হাওড়া থেকে সকাল ৭:৪০ নাগাদ ছাড়বে এবং মেচেদা ঢুকবে সকাল ৯:৩০ নাগাদ।

এক নজরে রইল ট্রেনের তালিকা

এছাড়া ৩৮৪১৭ হাওড়া থেকে সকাল ৯:৫০ নাগাদ ছাড়বে এবং পাঁশকুড়া ঢুকবে দুপুর ১২টা নাগাদ, ৩৮৪৩৫ হাওড়া থেকে বিকেল ৫টা নাগাদ ছাড়বে এবং পাঁশকুড়া ঢুকবে সন্ধে ৭টা নাগাদ, ৩৮৯১৭ হাওড়া থেকে সন্ধে ৬:২০ নাগাদ ছাড়বে এবং আমতা ঢুকবে রাত ৮:০৫ নাগাদ। এদিকে ডাউন ট্রেনের ক্ষেত্রে, ট্রেন নম্বর ৩৮৩০৬ মেচেদা থেকে ছাড়বে ভোর ৪:১৫ নাগাদ এবং হাওড়া ঢুকবে সকাল ৬:১০ নাগাদ, ৩৮৪০৮ পাঁশকুড়া লোকাল ছাড়বে ভোর ৪:২০ নাগাদ এবং হাওড়া ঢুকবে সকাল ৬:৩০ নাগাদ।

আরও পড়ুন: গুগলে যা খুশি সার্চ করছেন? এই বিষয়গুলি খুঁজলেই হতে পারে জেল

এছাড়া ৩৮৪১২ পাঁশকুড়া লোকাল ছাড়বে ভোর ৫:৪৫ নাগাদ এবং হাওড়া ঢুকবে সকাল ৭:৪০ নাগাদ, ৩৮৭০৮ খড়গপুর লোকাল সকাল ৬:৪০ নাগাদ ছাড়বে এবং হাওড়া ঢুকবে সকাল ৯:৪০ নাগাদ, ৩৮১০৪ উলুবেড়িয়া থেকে সকাল ৮:১০ নাগাদ ছাড়বে এবং হাওড়া ঢুকবে সকাল ৯:২১ নাগাদ, ৩৮৪৫০ পাঁশকুড়া লোকাল সন্ধে ৭:১০ নাগাদ ছাড়বে এবং হাওড়া ঢুকবে রাত ৯:২০ নাগাদ এবং ৩৮৯২২ আমতা লোকাল ছাড়বে রাত ৮:১৫ নাগাদ এবং হাওড়া ঢুকবে রাত ৯:৫০ নাগাদ।

google button