সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আগামী দিনে বাংলার বিদ্যুৎ (Electricity) পরিকাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের একাধিক শহরে ওভারহেড বিদ্যুৎ নেটওয়ার্ককে আন্ডারগ্রাউন্ড কেবল (Underground Cable) ব্যবস্থায় রূপান্তরের জন্য টেন্ডার প্রকাশ করেছে WBSEDCL। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারের তরফে একটি টেন্ডার প্রকাশ করা হয়েছে। আর সেই টেন্ডারই এখন অনেকের মুখে হাসি ফুটিয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
সরকারের তরফে প্রকাশিত টেন্ডার অনুযায়ী, কাঁথি, এগরা, জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার ও সিউড়ি শহরে এই কাজ হবে। এই বিষয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পোস্টে সরকারের সেই টেন্ডারের ছবি প্রকাশ করেন। সেইসঙ্গে লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। সিউড়ি তথা বীরভূমের জন্য তাঁর কাছে কোনও আবদার করে পাইনি এমন হয়নি। সর্বশেষ নমুনাটি সিউড়িবাসীর জন্য পেশ করলাম। এবার শহরের সমস্ত ওভারহেড কেবল বা ইলেকট্রিক পোলের মাথার উপরে ঝোলা তার থেকে মুক্তি পেতে চলেছে আমাদের প্রিয় শহর। পুর এলাকায় কোথাও মাথার উপরে তার ঝুলবে না।’
আরও পড়ুনঃ পুজোর নতুন জামা! বীরভূমের গ্রামে ‘২ টাকার হাট’ বসিয়ে দুঃস্থদের মুখে হাসি ফোটালেন শিক্ষক
তিনি আরও লেখেন, ‘সমস্ত তার আন্ডারগ্রাউন্ড বা মাটির নীচ দিয়ে যাবে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা শিক্ষক দিবসের দিনেই এ সংক্রান্ত দরপত্র চেয়েছ। আগামীতে সিউড়ি শহরকে তারের স্তুপ হিসাবে আর দেখবো না। শহর সাজবে, সুরক্ষিত হবে। প্রথম পর্যায়ে কাঁথি, এগরা, বালুরঘাট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সিউড়ি শহরে এই কাজ হবে। সিউড়িবাসীকে জন্মাষ্টমীর উপহার।’
গত ৪ মাসে বীরভূমের ভাগ্যে কী কী জুটল?
এখনও অবধি বীরভূমের ভাগ্যে কী কী জুটেছে? সেই নিয়ে বিশেষ বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দেওয়া তালিকা অনুযায়ী, গত চার মাসে, ১) দুই বেডের ইলেকট্রিক চুল্লি, ২) ময়ূরাক্ষীর দ্বিতীয় সেতু, ৩) বক্রেশ্বরে ফ্লোটিং সোলার, ৪) সিউড়ি মেডিক্যাল কলেজ, ৫) কলকাতায় বীরভূম ভবন, ৬) আন্ডারগ্রাউন্ড কেবল, ৭) সিউড়ি প্রান্তিক, সিউড়ি নলা রেলের কাজের টাইমলাইন চূড়ান্ত। হ্যাঁ এগুলিই ক্ষমতায় আসার পর সরকার বীরভূমের জন্য এখনও অবধি করেছে।










