প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই এবার বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম্’ মিউজিয়ামের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল,তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই বঙ্কিমচন্দ্রের শ্রদ্ধাজ্ঞাপনের সময় তিনি মিউজিয়ামের (Vande Mataram Museum) ঘোষণা করেন।
‘বন্দে মাতরম্’ মিউজিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে গতকাল, বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই প্রথমবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক বাসভবনে জন্মজয়ন্তী পালন করছে। আর সেখানেই একটি ‘বন্দে মাতরম্ মিউজিয়াম’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী জানালেন শুভেন্দু অধিকারী?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “বঙ্কিমচন্দ্রের রচিত ‘বন্দে মাতরম্’ শুধু একটি গান নয়, এটি দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। তাই এই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই রাজ্যে জাতীয় মানের ‘বন্দে মাতরম্ মিউজিয়াম’ তৈরি করা হবে। সেখানে বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকীর্তি, স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম্’-এর ভূমিকা এবং দেশের জাতীয়তাবাদী ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে। বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে।” এরপরই তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণও শানান ।
আরও পড়ুন: জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI
তৃণমূলকে নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী সকলের সামনে অনুষ্ঠানে অভিযোগ করেন যে, “আগের তৃণমূল সরকার তোষণের রাজনীতি করেছে। যার ফলে, বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।” এরপরই সাংবাদিকদের তরফে তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,“বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই পবিত্র বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এর জন্য অন্য জায়গা আছে।” গত বছর শুভেন্দু অধিকারীকে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় তিনি বাড়ির বাইরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন।
#WATCH | Kolkata, West Bengal: CM Suvendu Adhikari says, “The previous government’s work was appeasement, corruption, nepotism, and taking Bengal backwards… Nationalism, patriotism… all these things were not on their agenda. Now that a nationalist government has come to… pic.twitter.com/qUIAoSaAup
— ANI (@ANI) June 26, 2026










