সহেলি মিত্র, কলকাতাঃ ফের শিরোনামে তারাপীঠ (Tarapith)। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে তারাপীঠে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? দু’দিন থাকবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার তারাপীঠের হোটেল কিংবা লজে থাকা আগের থেকে অনেকটাই কঠিন হতে চলেছে। তারাপীঠে আসা পূর্ণার্থী এবং পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। কী পদক্ষেপ? চলুন জেনে নেবেন।
তারাপীঠে এবার হোটেল, লজ পাওয়া আরও কঠিন!
এবার থেকে তারাপীঠের যে কোনো হোটেল বা লজে থাকতে গেলে পূর্ণার্থী বা আগত অতিথিদের সকল সদস্যের আলাদা আলাদা সঠিক পরিচয়পত্র জমা দিতে হবে, তবেই মিলবে ঘর। এমনটাই নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, হোটেলে থাকা প্রত্যেকের, এমনকি শিশু হলেও, ভোটার কার্ড, আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। একজন পরিচয়পত্র দেখালে পুরো পরিবারকে ঘর দেওয়া যাবে না, সাফ নির্দেশ পুলিশের।
কড়া নির্দেশ পুলিশের
পুলিশ আরও জানিয়েছে, এই নির্দেশ যদি কোনও লজ বা হোটেল না মানে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্স অবধি বাতিল হতে পারে। অগ্নি নিরাপত্তা বিষয়ে অতিথিরা হোটেল বা লজে প্রবেশ করার পরে কর্তৃপক্ষকে জানাতে হবে এমার্জেন্সি সিড়ি বা গেট কোনদিকে আছে। উল্লেখ্য, গত সপ্তাহে দুটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমটি বীরভূম জেলার তারাপীঠে এবং দ্বিতীয়টি মির্জা গালিব স্ট্রিটে ১৮ জনের প্রাণহানির পর রাজ্য সরকার হোটেল, লজ ও গেস্টহাউসগুলোকে লাইসেন্স প্রদানের অভ্যন্তরীণ ত্রুটিগুলো পর্যালোচনা ও সংশোধনের কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ বাঘিনীর মৃত্যুর ১১ দিন পর প্রয়াত শেষ রয়্যাল বেঙ্গলটিও, ঝাড়খালির ব্যাঘ্র কেন্দ্রে শোকের ছায়া
দুটি ঘটনার পর ব্যবস্থার ত্রুটিগুলো স্পষ্ট হয়ে উঠেছে, এবং সেই কারণে নতুন রাজ্য সরকার কিছু নীতিগত পরিবর্তন আনার পরিকল্পনা করছে। রাজ্য দমকল পরিষেবা কর্মকর্তার মতে, প্রস্তাবিত নীতি পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো লাইসেন্স প্রদানের সমগ্র প্রক্রিয়ায় বহুস্তরীয় যাচাই ব্যবস্থা চালু করা।










