লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যে গতকাল অর্থ দপ্তরের তরফ থেকে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে, এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তারাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু এক্ষেত্রে রয়েছে সমস্যা। কারণ, বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও কিছু কিছু মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় সুবিধা পাবেন না। কারা তারা?

লক্ষীর ভাণ্ডার মিললেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার

আসলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিছু নাম বাদ পড়বে। বিশেষ করে যারা মৃত ভোটা,র স্থানান্তরিত ভোটার বা এসআইআর ২০২৬-এ নাম বাদ গিয়েছে, তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হবে না। এছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে এবং শুনানির পর যাদের ভোটার বাদ গিয়েছে বা ভোটার স্লিপ বিতরণের সময় দেখা গিয়েছে মৃত, তারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না।

কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যারা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা নতুন প্রকল্পের আওতায় সহায়তা পাবেন। এমনকি যারা সিএএ এর আওতায় নাগরিকত্ব পেয়েছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাহায্য পাবেন। তবে মৃত বা স্থানান্তরিত প্রকল্পের আওতায় থাকলে টাকা পাবেন না।

আরও পড়ুন: ১০০ মিটারের ছয়ে ৮ রান, তিন উইকেটে এক্সট্রা ওভার! IPL-এ ৩ নিয়ম আনার প্রস্তাব BCCI-কে

নতুন আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন?

উল্লেখ্য, গত পরশুদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। আর সেখানে নতুন আবেদনকারীরা সরাসরি আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে https://socialsecurity.wb.gov.in/login অফিশিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। কিন্তু হ্যাঁ, আবেদন করার পর সেগুলি গ্রামীণ এলাকায় বিডিও এবং শহর এলাকায় এসডিও আধিকারিকদের দ্বারা যাচাই করা হবে। তারপর তারা জেলা শাসকের কাছে অনুমোদনের জন্য পাঠাবে। তারপরেই ভেরিফাই হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।