১০০ মিটারের ছয়ে ৮ রান, তিন উইকেটে এক্সট্রা ওভার! IPL-এ ৩ নিয়ম আনার প্রস্তাব BCCI-কে

Published:

IPL Possible Rules

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন ব্যাটসম্যানরা। আধিপত্য রয়েছে তাঁদেরই। খুব কম সংখ্যক ম্যাচেই পিচ বোলারদের সহায়ক হয়েছে। গত দুই সিজনেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আধিপত্য ছিল ব্যাটারদেরই। এবার সেই ধারা ভেঙে নিয়মে সমতা ফেরানো হতে পারে (IPL Possible Rules)। সেই মর্মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটি নতুন নিয়ম চালু করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। অনেকেই মনে করছেন, আকাশের এই প্রস্তাব বোর্ড মেনে নিলে এই টুর্নামেন্ট আরও উত্তেজনাময় এবং রোমাঞ্চকর হবে।

IPL এ চালু হতে পারে এই তিন নিয়ম

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান হাল দেখে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, IPL একেবারে ব্যাটসম্যানদের খেলায় পরিণত হয়েছে। ফ্ল্যাট পিচ এবং ছোট বাউন্ডারি থাকার কারণে প্রতিটি দলই প্রায় বড় স্কোর করে ফেলছে। এমতাবস্থায়, যদি কোনও বোলার ভালো ছন্দেও থাকে এবং তিনি একটি ইনিংসে তিন উইকেটে নিয়ে নেন সে ক্ষেত্রে তার অতিরিক্ত ওভার পাওয়া উচিত। টি-টোয়েন্টি ইনিংসে একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারেন। তবে আকাশ চোপড়া পরামর্শ দিয়েছেন, এবার থেকে যদি কোনও বোলার 4 ওভারে তিনটি উইকেট নিয়ে নেন, তবে তাঁকে 5 ওভার বল করানো হোক।

একই সাথে এদিন আকাশ চোপড়া পরামর্শ দিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লিগ পর্ব চলাকালীন যদি কোনও দল বড় ব্যবধানে জিততে সক্ষম হয় তবে তাদের অতিরিক্ত পয়েন্ট পাওয়া উচিত। উদাহরণ দিয়ে আকাশ বুঝিয়েছেন, ধরা যাক একটি দল 15-16 ওভারে নিজেদের লক্ষ্য অর্জন করে ফেলেছে। একইভাবে অপর দল যদি 40 রানের বড় ব্যবধানে জিতে যায় সে ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই জয়ী দলটিকে দুই পয়েন্টের বদলে 3 পয়েন্ট দেওয়া উচিত।

অবশ্যই পড়ুন: জ্বালানি নিরাপত্তা থেকে সেমিকন্ডাক্টর, প্রধানমন্ত্রীর ৫ দেশের সফরে কী কী পেল ভারত?

সবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিন নম্বর নিয়ম চালু করার পরামর্শ হিসেবে আকাশ চোপড়া বলেছিলেন, রোহিত শর্মা যে 100 মিটার ছয় মেরেছিলেন তাতে 8 রান দেওয়া উচিত। অর্থাৎ ভারতীয় তারকার কথায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব কম সংখ্যক ব্যাটসম্যানই 100 মিটারের বেশি ছয় মারতে পারেন। ফলে আগামী দিনে IPL এ যদি কোনও ছয় 100 মিটার অতিক্রম করে যায় সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যাটসম্যানকে 6 রানের বদলে 8 রান দেওয়া উচিত। এতে IPL এর প্রতি আকর্ষণ বাড়বে দর্শকদের। এখন আকাশ চোপড়ার তরফে প্রস্তাবিত এই 3 নিয়ম বোর্ড মেনে নেয় কিনা সেটাই দেখার।

google button