সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন সরকারি কর্মচারী (Government employees)? পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বহু মানুষের ধারণা, সরকারি কর্মী মানেই প্রচুর মাইনে, আর ছুটি। কিন্তু আসল বিষয়টা জানেন শুধুমাত্র সরকারি কর্মীরাই। এদিকে ক্যালেন্ডারে ছুটির দিন ক্রমে বাড়ছে।বছরের পর বছর ধরে সরকারি কর্মীরা না চাইতেই অনেক ছুটি পেয়ে এসেছেন। তবে এবার সেই সুখের দিন শেষ হতে চলেছে বলে খবর। চলতে পারে কাঁচি। বড় সিদ্ধান্ত নিতে চলেছে নব নির্বাচিত সরকার(Government of West Be)। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
ছুটি কমছে বাংলা সরকারি কর্মীদের?
বিভিন্ন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কয়েক লক্ষ সরকারি কর্মীদের সাধের ছুটির ওপর কোপ পড়তে চলেছে। এই নিয়ে শীঘ্রই সরকার নিয়ম জারি করতে চলেছে বলে খবর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকার কেন এরকম সিদ্ধান্ত নেবে? সেক্ষেত্রে শোনা যাচ্ছে, সরকারি দফতরগুলিতে কাজে যাতে গতি আসে সেজন্য।
নির্দেশিকা জারি করতে পারে সরকার
উল্লেখ্য, তৃণমূল শাসনের ১৫ বছরের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই একের পর এক প্রশাসনিক কাজে বদল আনছেন তিনি। নেওয়া হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার প্রভাব পড়ছে প্রশাসনিক কর্মকর্তাদের ওপর।
২০২৫ সালে ছুটির ক্যালেন্ডারে ছিল ৪৯টি ছুটি। আর ২০২৬-এ বরাদ্দ রয়েছে ৫৩টি ছুটি। মানে আগেরবারের থেকে ৪টি বেশি। সেখানে কি ছুটিতে কাঁচি চালাবে সরকার? উঠছে প্রশ্ন। এখন যদি ছুটি নিয়েও সরকার কাটছাঁট করে তাহলেও প্রভাবিত হবেন সরকারি কর্মীরাই।










