🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

মাধ্যমিক রেজাল্ট আউট! প্রথম অভিরূপ ভদ্র, পাশের হারে শীর্ষে কালিম্পং

Published:

WBBSE Madhyamik Result 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ৮৬ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬ এর মাধ্যমিকের ফলাফল (WBBSE Madhyamik Result 2026)। আজ, শুক্রবার সকালে ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ মেধাতালিকাও। প্রথম দশের মধ্যে রয়েছে মোট ১৩১ জন মেধাবী ছাত্র-ছাত্রী। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।

পাশের হারে এগিয়ে কালিম্পং

রিপোর্ট অনুযায়ী, চলতি বছর গত ২ জানুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক, যা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে ৮ মে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তাই আজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকাশিত হল ফলাফল। প্রথম দশের তালিকায় উঠে এল ১৩১ জন মেধাবী ছাত্র-ছাত্রীর নাম। এবছর ৯৫.১ শতাংশ নিয়ে পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। সেখানে পাশের হার ৯৪.৮২ শতাংশ এবং ৯২.৩১ শতাংশ। পাশাপাশি ৯১.৪০ শতাংশ পাশের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। জানা গিয়েছে, এবছর পাশের হার গতবারের তুলনায় সামান্য বেড়েছে।

প্রথম দশে ১৩১ জন মেধাবী

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করলেন। জেলাভিত্তিক সাফল্যের খতিয়ান এবং মেধাতালিকা প্রকাশ করলেন। জানা গিয়েছে, প্রথম দশে যে ১৩১ জনের নাম উঠে এসেছে তার মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী রয়েছে। প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুর থেকে অভিরূপ ভদ্র, তিনি পেয়েছেন ৬৯৮। ৬৯৭ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূম থেকে প্রিয়তোষ মুখোপাধ্যায় এবং ৬৯৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অংকন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল।

অনলাইনের রেজাল্ট চেক করে নিন India Hood এর ওয়েবসাইটে। কীভাবে করবেন? প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটারে যে কোনও ব্রাউজার খুলে https://result.indiahood.in/madhyamik/ লিংকে ক্লিক করুন। সেখানে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই সামনে চলে আসবে আপনার রেজাল্ট। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন: বাংলায় আসছেন অমিত শাহ, আজই মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত নাম ঘোষণা

পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল। এমনকি গত বছর মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৫৬ । এবার সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে, হিসেবে দাঁড়িয়েছে প্রায় ৮৬.৮৩ শতাংশ। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী এবং ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী। স্কুলগুলি সকাল সাড়ে দশটা থেকে মার্কশিট সংগ্রহ শুরু করলেও, পরীক্ষার্থীরা ঠিক কখন তা হাতে পাবে, তা নিজ নিজ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেওয়া ভালো।