সহেলি মিত্র, কলকাতা: অবশেষে ভাগ্য বদলাতে চলেছে বাংলার সরকারি কর্মচারীদের (Employees)। দুর্গাপুজো আসতে বেশি সময়ও নেই। এরই মাঝে বকেয়া ডিএ (Dearness Allowance Arrears) দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের এহেন পদক্ষেপে জেরে বেজায় খুশি সাধারণ কর্মীরা। সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে অবশেষে এবার মুখ খুললেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
বুধবার রাতে নিজের ফেসবুকে একটি সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরেন মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। সেইসঙ্গে লেখেন, ‘AICPI মেনে ০১/০৪/২০০৮ থেকে ৩১/১২/১৫ বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার। বিস্তারিত অর্ডার দেখে তার বিশ্লেষন পরবর্তী সময়ে জানাবো।’ Finance Department-এর Notification No. 3556-F(P2), dated 23 September 2026 অনুযায়ী, ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রাপ্য বকেয়া DA এককালীন কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
AICPI, মেনে দেওয়া হবে টাকা
AICPI-এর ১০০% neutralisation অনুযায়ী হিসাব করা হবে। Group A, B ও C কর্মীদের বকেয়া DA তাঁদের GPF অ্যাকাউন্টে জমা হবে, আর Group D কর্মীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অবসরের আগে GPF Final Payment-এর সময়সীমা তিন মাসের মধ্যে এসে গেলে সংশ্লিষ্ট কর্মীর বকেয়া DA-ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
GPF-এ জমা হওয়া এই অর্থ ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত, অথবা অবসর, মৃত্যু, পদত্যাগ—যেটি আগে ঘটে, তার আগে পর্যন্ত নির্দিষ্ট নিয়মে তোলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। অর্থ প্রদানের আগে প্রযোজ্য নিয়ম অনুযায়ী Income Tax কাটা ও Tax Adjustment করা হবে।










