সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রাজ্য সড়ক (West Bengal Longest Highway) কিংবা জাতীয় সড়ক পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ রাজ্য সড়ক কোনটি? জানলে অবাক হবেন, পুরুলিয়ার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কোথায় গিয়ে শেষ হচ্ছে রাস্তা?
পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?
আজকের এই আর্টিকেলে কথা হবে পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘ রাজ্য সড়ক নিয়ে। পশ্চিমবঙ্গে স্টেট হাইওয়ে ৪ (State Highway 4) পুরুলিয়া জেলার ঝালদা থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা অবধি বিস্তৃত। দুই জায়গার দূরত্ব হল ৪৬৬ কিমি। এই জাতীয় সড়কটি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরকে সংযুক্ত করে।
গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে হল ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর, মানবাজার, খাতড়া, তমলুক, কাঁথি এবং দিঘা। এছাড়া কংসাবতি, হলদি এবং শিলাবতি নদীকে সংযুক্ত করে সড়কটি। বিস্তারিত রুট সম্পর্কে বললে, সড়কটি ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর, বরাবাজার, মানবাজার , খাতড়া, রাইপুর, সারেঙ্গা, গোয়ালতোড় (পশ্চিম মেদিনীপুর), চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার বাজকুল ,খেজুরি, কাঁথি, রামনগর ও দিঘা।
আরও পড়ুনঃ দ্বিগুণ আয়, চাহিদাও তুঙ্গে! বাংলায় জনপ্রিয়তা বাড়ছে ‘সুপারফুড’ কেল পাতার, আশায় কৃষকরা
সবথেকে ছোট জাতীয় সড়ক কোনটি?
এবার আলোচনা করে নেওয়া যাক বাংলার সবথেকে ছোট জাতীয় সড়ক কোনটি সে সম্পর্কে। জানা গিয়েছে, SH-4A হল সবচেয়ে ছোট জাতীয় সড়ক। এটি পুরুলিয়া জেলায় তুলিন এবং চাসকে সংযুক্ত করে। আর এরইসঙ্গে এটি হল বাংলার সবচেয়ে ছোট রাজ্য মহাসড়ক, যার দূরত্ব মাত্র ৩৯ কিমি। জাতীয় মহাসড়কের থেকে ভিন্ন, সমস্ত রাজ্য মহাসড়ক (মোট ৪,৫০৫ কিমি পশ্চিমবঙ্গে) এবং জেলা সড়কগুলি রাজ্য সরকারের দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়।










