সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর (West Bengal School Education Department)। আইসিটি স্কুল প্রকল্পে আরও দু’মাস অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। সরকারের তরফে ICT School প্রকল্পের Phase IV, Phase V এবং Phase VI-এর মেয়াদ আরও দুই মাস বাড়ানো হল। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে সরকার (ICT Teacher)। চলুন বিশদে জেনে নিই।
বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
স্কুল শিক্ষা দফতরের আজ ৭ অক্টোবর ২০২৬-এর মেমো অনুযায়ী, এই প্রকল্পের বর্তমান মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এ শেষ হয়ে গিয়েছিল। প্রকল্পের কাজ যাতে বাধাহীনভাবে চলতে পারে, তার জন্য ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত দুই মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে WBEIDCL-কে বর্তমান ভেন্ডরের মাধ্যমে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। তবে নতুন টেন্ডার চূড়ান্ত হয়ে গেলে তার আগেই এই ব্যবস্থা শেষ হতে পারে।
আরও পড়ুন: অভিষেকের বাড়িতে পুলিশ, খড়্গপুরে গুলিবিদ্ধ ছাত্র…! আজকের সেরা ১০ খবর (৭ অক্টোবর)
চিঠিতে আরও জানানো হয়েছে, টেন্ডারের কারণে ভেন্ডর পরিবর্তন হলেও কর্মরত ICT কো-অর্ডিনেটরদের সরিয়ে দেওয়ার কোনও উদ্দেশ্য নেই। Phase VI-এ নিযুক্ত ICT কো-অর্ডিনেটরদেরও আপাতত বহাল রাখা হবে, যদি না কোনও গুরুতর কারণে তাঁদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। এছাড়া, Phase VI ও Phase VII-এর ICT কো-অর্ডিনেটরদের আরও ভালো পরিষেবা সংক্রান্ত শর্ত দেওয়ার বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই P&AR এবংঅর্থ দফতরের সঙ্গে আলোচনা করেছে।










