সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ অক্টোবর, বুধবার। অভিষেকের বাড়িতে পুলিশ, খড়্গপুরে গুলিবিদ্ধ ছাত্র, রেশনে মিলবে পুজো প্যাকেজ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের বাড়িতে পুলিশ
বিলবোর্ড কাণ্ডে নোটিশ দিতে অভিষেক ব্যানার্জির বাড়িতে ফের পৌঁছল কালীঘাট থানার পুলিশ। বাড়িতে কেউ নোটিশ গ্রহণ না করায় শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকদের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দফতরের ছাদে থাকা বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে এই মামলা। এমনকি মামলায় অভিষেক ব্যানার্জিসহ তৃণমূলের একাধিক নেতা-কর্মীর নাম উঠে আসে। সেই মামলাতেই ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) হিন্দু দেব-দেবীর ছবি নিয়ে অসম্মান দমদমে
দমদমের ডায়মন্ড প্লাজার উল্টো দিকের এক খাবারের দোকানের সামনে দেবদেবীর ছবি ব্যবহার করে প্ল্যাকার্ড তৈরি ঘিরে শুরু হল বিতর্ক। ওই প্ল্যাকার্ডে গণেশকে মটন বিরিয়ানি খাওয়াতে দেখা গিয়েছে বলেই অভিযোগ। এমনকি গণেশের ছবির পাশে লেখা রয়েছে, ‘দেখেই জিভে জল আসছে।’ ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত দেবদেবীর ছবি এভাবে আমিষ খাবারের প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে। এটা কি আদৌ যুক্তিসঙ্গত? বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) খড়্গপুরের রাস্তায় গুলিবিদ্ধ স্কুলছাত্র
খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় প্রকাশ্য রাস্তায় স্কুল ছাত্রকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ নাবালককে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বুধবার সাড়ে এগারোটা নাগাদ ২০ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই আহত ছাত্রের নাম অক্ষয় সাহা। বাইকের পিছনে বসে যাওয়ার সময় তাঁর বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খড়গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে বলেই খবর। যদিও ওই হামলার পিছনে উদ্দেশ্য কী তা এখনও জানা যায়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর রেশনে মিলবে ‘পুজো প্যাকেজ’
উৎসবের মরসুমে মধ্যবিত্তদের জন্য বড় খবর। রেশনে এবার দেওয়া হবে অতিরিক্ত সামগ্রী। এ কথা আগেই জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশনে পুজোর প্যাকেজের বিশেষ খাদ্য সামগ্রী দেওয়া হবে ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। ইতিমধ্যেই খাদ্য দফতরের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি রেশন ডিলার সংগঠনের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়। সংগঠন জানিয়েছে, বিজয়া দশমী হয়ে যাওয়ার পর বিশেষ প্যাকেজের খাদ্য সামগ্রী সরবরাহের কাজ শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ডানকুনির ৪৫ একর জমিতে বিরাট প্রকল্প রিয়েল এস্টেটের
ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড ১০০০ কোটি টাকার একটি প্রকল্পের জন্য ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করেছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, অলকার্গো গ্রুপের সহযোগী সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব ভারতে তাদের ওয়্যার হাউসিং এবং লজিস্টিক পরিকাঠামো সম্প্রসারণের জন্য ডানকুনিতে এই বিনিয়োগ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যেই এই ফেসিলিটি সম্পূর্ণরূপে চালু হবে বলেই আশা করা যাচ্ছে। এমনকি কোম্পানির তরফ থেকে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) রাজনীতি থেকে অবসরের ঘোষণা হুমায়ুন কবীরের
রাজনীতি থেকে অবসরের ঘোষণা করলেন হুমায়ুন কবীর। বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই বড় সিদ্ধান্ত হুমায়ুনের। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। চোখে জল নিয়ে দাবি করেন যে, “আর কোনও আশা নেই। রেজিনগরে বিজেপির বড় ব্যবধানে জয়লাভ করতে পারে।” বিজেপির বিজয়ী হওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। প্রসঙ্গত, উপনির্বাচনের দিনেই গ্রেফতার করা হয় হুমায়ুনকে। পুলিশের সাথে ধস্তাধস্তি এবং জোর খাটানোর চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ED দফতরে হাজিরা দিলেন ইন্দ্রনীল সেন
আরও একবার ইডির দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন। বুধবার সকালে ১১:৫০ মিনিট নাগাদ সল্টলেকের কমপ্লেক্সে পৌঁছন তিনি। তাঁর কাছে সমস্ত সংস্থার গত ১০ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাংক অ্যাকাউন্টের নথি চেয়েছে ইডি। এর আগে ৩০ সেপ্টেম্বরেও তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আসলে দুর্গাপূজার প্রিভিউ শো সংক্রান্ত আর্থিক অনিয়মের পাশাপাশি মুর্শিদাবাদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে বিভিন্ন অনিয়মের যোগসূত্র রয়েছে বলেই দাবি রিপোর্টের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ওয়েস্ট বেঙ্গল নয়, এবার থেকে হবে ‘পশ্চিমবঙ্গ
ক্ষমতা দখলের পরেই রাজ্যে বড় পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি সরকার। বাংলা, বঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নয়, ইংরেজিতে সরকারি নাম থাকবে পশ্চিমবঙ্গ। শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। গত সোমবার এ কথা নিজেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আসলে প্রশাসনিক কাজের জন্য ওয়েস্ট বেঙ্গল নামটি বদলের জন্য বহু আগে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকারের বৈঠকে যখন রাজ্যের প্রতিনিধিরা যান, সেই সময়ই এ বিষয়ে আলোচনা হয় বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) দিল্লি থেকে গ্রেফতার বর্ধমানের ‘ভুয়ো’ চিকিৎসক
মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুবাইয়ে যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়লেন বর্ধমানের ভুয়ো চিকিৎসক শেখ সাইদুল। দাড়ি কামিয়েও হল না রক্ষা। সূত্রের খবর, মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল পুলিশ। বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে গত ২ সেপ্টেম্বর ফাইমোসিস অস্ত্রোপচারের পর চার বছরের অরণ্য রায়ের মৃত্যু হয়। সেই অপারেশনের দায়িত্বে ছিলেন শেখ সাইদুল। ঘটনাকে কেন্দ্র করে পরিবার অভিযোগ দায়ের করে। তারপরই তদন্ত চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মিঠুনকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা করল সরকার
এবার রাজ্যের মন্ত্রীসভায় বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী। নির্বাচনের আগে বিজেপির হয়ে ভোট প্রচারে তাঁর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সরকার পরিবর্তনের পর রাজ্যের মন্ত্রিসভা গঠিত হলেও সেরকম কোনও দায়িত্ব দেওয়া হয়নি মিঠুনকে। এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে মহাগুরুকে। এমনকি এটি কোনও পূর্ণমন্ত্রীর পদ না হলেও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান। নবান্নের তরফ থেকে এ বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










