১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর রেশনে মিলবে ‘পুজো প্যাকেজ’, কী কী থাকবে?

Published:

Puja Special Ration

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আগে মধ্যবিত্তের জন্য দারুণ খবর। রেশনে (Puja Special Ration) দেওয়া হবে অতিরিক্ত সামগ্রী। পুজোর মরসুমের বিশেষ প্যাকেজ হিসেবে দেওয়া হবে অতিরিক্ত খাদ্য সামগ্রী। গ্রাহকদের বিশেষ বিশেষ প্যাকেজের সুবিধা সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ।

১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর মিলবে ‘পুজো প্যাকেজ’

রেশনে সাধারণত যেমন খাদ্য সামগ্রী (Ration Items) দেওয়া হয়, তেমন দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ প্যাকেজের সুবিধা। উৎসবের মরসুমের মধ্যেই গ্রাহকরা এই বিশেষ রেশন প্যাকেজের সুবিধা নিতে পারবেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেশনে পুজোর প্যাকেজের বিশেষ খাদ্যসামগ্রী দেওয়া হবে ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে এই প্যাকেজ দেওয়া হবে। ইতিমধ্যে খাদ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কী বলছেন রেশন ডিলাররা?

রেশন ডিলার সংগঠনের তরফেও জারি করা হয়েছে তাদের বক্তব্য। সংগঠন জানিয়েছে, বিজয়া দশমী হয়ে যাওয়ার পর বিশেষ প্যাকেজের খাদ্য সামগ্রী সরবরাহ করার কাজ শুরু করা হবে। অতিরিক্ত রেশন সামগ্রী বণ্টন করার দিনক্ষণের ব্যাপারে জানানো হলেও, পুজো প্যাকেজ নিয়ে রয়ে গিয়েছে কিছু প্রশ্ন। আগেভাগেই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন রেশন ডিলাররা।

আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ডে হল জটিল নিউরো সার্জারি, ‘নতুন জীবন’ পেলেন ষাটোর্ধ্ব মহিলা

কী কী প্রশ্ন তোলা হয়েছে রেশন ডিলারদের পক্ষ থেকে?

১) অনেক গ্রাহক হয়তো বিশেষ প্যাকেজের সুবিধা নিতে চাইবেন। তখন অবশিষ্ট সামগ্রী নিয়ে কী করা হবে?

২) প্যাকেজের মধ্যে সুজি দেওয়া হবে কি না সে ব্যাপারে স্পষ্ট উত্তর আপাতত নেই।

৩) অন্য রাজ্যের কোনো রেশন গ্রাহক এখান থেকে খাদ্যসামগ্রী নিতে চাইলে সেই ডিলারকেও পুজো প্যাকেজ সংগ্রহ করতে পারবেন কি না?

৪) ডিলারের কাছ থেকে সামগ্রী সংগ্রহ করা মাত্র ডিস্ট্রিবিউটরকে টাকা দেওয়ার নিয়ম রয়েছে। প্যাকেজের আওতায় অতিরিক্ত সামগ্রী নেওয়ার ক্ষেত্রেও কি টাকা দেওয়ার নিয়ম কার্যকর থাকবে?

৫) কম দামে ডাল, ভোজ্য তেল সরবরাহ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে?

google button