এক মহিলাকে বাংলার মুখ্যমন্ত্রী করছে বিজেপি? কে তিনি?

Published:

Will a woman West Bengal Next CM

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন একজন মহিলা(West Bengal Next CM)! মঙ্গলবার হঠাৎ চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি পাড়ি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে একান্তে বৈঠক করেছিলেন অগ্নিমিত্রা পাল। আর তারপরেই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, রুপা গাঙ্গুলির মতো বড় নামগুলিকে ছাপিয়ে প্রথম সারিতে উঠে এলেন বিজেপির টিকিটে জয়ী অগ্নিমিত্রা। অনেকে ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছেন, শুভেন্দু অধিকারী নন, বোধহয় আসানসোল দক্ষিণের নতুন বিধায়িকাই হতে পারেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী!

কেন অগ্নিমিত্রা পালকে ডেকে পাঠিয়েছিল দিল্লি?

2011 সালে সিপিআইএমের বুদ্ধদেব ভট্টাচার্যের বিকল্প হিসেবে একজন মহিলা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন বঙ্গের মানুষ। সেই থেকে দীর্ঘ 15 বছর বাংলায় শাসন করেছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, মহিলা মুখ্যমন্ত্রীর পর একজন পুরুষকে মুখ্যমন্ত্রী করা হলে খুব সম্ভবত বিজেপির মহিলা ভোট ব্যাঙ্ক কিছুটা হলেও প্রভাবিত হতে পারে! হয়তো সে কথা ভেবেই অগ্নিমিত্রা পালকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বিবেচনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর মধ্যে দিয়ে আসলে, নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করছে বিজেপি! এ নিয়ে অবশ্য ভারতীয় জনতা পার্টির তরফে কিছুই জানানো হয়নি।

জানা গিয়েছে, মঙ্গলবার হঠাৎ দিল্লিতে অমিত শাহের বাসভবনে পৌঁছে প্রায় এক ঘন্টা বৈঠক করেছিলেন অগ্নিমিত্রা। বিজেপির সরকার শপথ গ্রহণের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ। অনেকেই অগ্নিমিত্রা পাল এর এই সকলকে শুভেচ্ছা সফর হিসেবে দেখলেও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল কতটা দক্ষ এবং ভবিষ্যতে তিনি এই পদের জন্য কতটা যোগ্য থাকতে পারবেন সেটা যাচাই করতেই তাঁকে রাজধানীতে তলব করা হয়। কেউ কেউ আবার মনে করছেন, বিজেপি যেহেতু বাংলাকে একটি মডেল স্টেটে পরিণত করতে চাইছে তাই একজন উচ্চ শিক্ষিত এবং লড়াকু নেত্রীকেই মুখ্যমন্ত্রীর পদে বসানোর কথা ভাবছে বিজেপি। সেই সূত্রে অনেকটাই এগিয়ে অগ্নিমিত্রা।

অবশ্যই পড়ুন: বঙ্গে পালাবদল, এবার ভারত-বাংলাদেশ তিস্তা চুক্তি নিয়ে কাটবে জট?

প্রসঙ্গত, হিসেব বলে এই মুহূর্তে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর উভয় কেন্দ্র থেকে জয়ী শুভেন্দু অধিকারী। অনেকেই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সিংহাসনে বসতে দেখতে চাইছেন। কেউ কেউ আবার মনে করছেন, শমীক ভট্টাচার্যের মতো ব্যক্তিই মুখ্যমন্ত্রীর আসনের জন্য যোগ্য। কেউ আবার এগিয়ে রাখছেন রূপা গাঙ্গুলিকেও। এখন দেখার, শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কে!