১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন! কারা পাবে? এল বড় আপডেট

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে বিতরণ শুরু করেছে। এখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে চালু হবে যুবশক্তির (Yuva Shakti) আবেদন? প্রথম বাজেটেই রাজ্য সরকার জানিয়েছিল, এই প্রকল্পে গ্রাজুয়েট বেকাররা ৩০০০ টাকা এবং অন্যান্যরা ২০০০ টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন। তবে এবার সেই প্রকল্প নিয়েই সামনে এল বিরাট আপডেট।

এই দিন থেকে শুরু হবে যুবশক্তির আবেদন

নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে। অন্নপূর্ণার পর এই প্রকল্পের প্রতিশ্রুতি রক্ষার পালা। অক্টোবর মাস থেকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, আগামী ১ অক্টোবর থেকে যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হতে পারে। অর্থাৎ পুজোর মাস থেকেই মিলবে এই প্রকল্পের অর্থ সহায়তা।

এই প্রকল্পের জন্য যুবশক্তির আলাদা একটি পোর্টাল চালু করা হবে বলে খবর। তবে তার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার মতো অফলাইনেও আবেদন চলতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কিছু জানায়নি। যারা ডিজিটাল মাধ্যমে আবেদনের ক্ষেত্রে অবস্থা নন, তাদের জন্য নির্দিষ্ট সরকারি কেন্দ্র বা অফলাইনে ফর্ম পূরণের সুবিধা থাকতে পারে। তবে আবেদনের পর সমস্ত তথ্য যাচাই করে হয়তো অক্টোবরে না হলেও নভেম্বর মাস থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের টাকা পাঠানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকতে হবে।

আরও পড়ুন: মিলবে ১ লক্ষ টাকা অবধি সুবিধা, পিএম বিশ্বকর্মা যোজনা নিয়ে বড় খবর

কারা পাবেন যুবশক্তির টাকা?

যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই তাঁকে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে—

  • আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে বর্তমানে কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না, অর্থাৎ বেকার থাকতে হবে।
  • আবেদনকারীকে মাধ্যমিক পাস করতে হবে। তবে ৩০০০ টাকা পেতে গেলে গ্রাজুয়েশন পাশ করা বাধ্যতামূলক।