ফাল্গুনের শুরুতে জ্বালা ধরাচ্ছে সূর্য, আরও চড়বে পারদ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য থেকে ধীরে ধীরে পাততাড়ি গোটাচ্ছে শীত। ফাল্গুনের শুরুতেই চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রা (Weather Tomorrow)। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলার দিকে উধাও হয়ে যাচ্ছে হিমেল আমেজ। তার উপর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে একটি নিম্নচাপ। এরফলে সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।

এইমুহূর্তে আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। কিন্তু এর জেরে বৃষ্টি হবে কি না তা এখনও জানা যায়নি। তবে মূলত, পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তরে হাওয়ার জোগানে পড়েছে কোপ। যার ফলে রোদের তেজে আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। আশা করা যাচ্ছে মার্চের শুরুতেই তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পাবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পারদ বাড়বে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের বেলায় একদমই থাকবে না শীত। তবে ভোরের দিকে হালকা শীতল আবহাওয়া বিরাজ করবে। হাওয়া অফিসের তরফে জানিয়েছে, এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি পর্যন্ত। অন্যদিকে একইভাবে বাড়বে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে এখনই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই জেলায়।

আরও পড়ুন: “মুসলিমরা রাজত্ব করতে এসেছে, কারও দাস হতে নয়!” বিরাট মন্তব্য মহম্মদ রিজওয়ানের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরের জেলাগুলিতে এখনও কিছুটা শীতের আমেজ ও কুয়াশার প্রভাব রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের মত এত গরম না পড়লেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তবে উত্তরের পাহাড়ের থেকে নিচে সমতলে নামলেই একইভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি থেকে মালদহ পর্যন্ত সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ছুঁয়েছে। আগামী দুদিনে তা বেড়ে ১৯ ডিগ্রি পর্যন্ত ওঠার পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now