ব্রহ্মা যোগে কর্মক্ষেত্রে প্রমোশন হবে ৪ রাশির! আজকের রাশিফল, ২২ ফেব্রুয়ারি

Published:

Daily Horoscope
Follow

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ ফেব্রুয়ারি, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে বিরাজ করবে এবং সূর্য বিরাজ করবে কুম্ভ রাশিতে। এদিকে আজ অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির এই বিশেষ দিনটিতে শুক্ল এবং ব্রহ্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৫৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:১৬ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি আবার খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ বাইরে বা খোলা জায়গায় খাবার খাওয়ার সময় সতর্ক থাকা উচিত। অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন। এটি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। আজ মানসিক শান্তি পেতে হলে দানশীলতার সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রিয়জনের সঙ্গে দিনটি সামঞ্জস্যপূর্ণ যাবে। ভালোবাসার নেশা অনুভব করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ সঙ্গীর সাথে দুর্দান্ত খাবারের পরিকল্পনা করতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ভৈরব পূজা করুন।

বৃষ রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন, যা আপনাকে সুস্থ রাখবে। তাড়াহুড়ো করে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা উপভোগ করতে পারেন। আজ প্রিয়জনকে আপনার পরিস্থিতি ব্যাখ্যা করা আপনার পক্ষে কঠিন হবে। সমস্ত সম্পর্ক এবং আত্মীয়-স্বজন থেকে দূরে এমন কোনও জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন, যেখানে আপনি শান্তি পাবেন। আজ ব্যবসায়ীদের কাছে স্থগিত থাকা প্রকল্পগুলি পুনরায় চালু করার জন্য দিনটি ভালো।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য খাবারে ব্রোঞ্জের থালা ব্যবহার করুন।

মিথুন রাশি: আজ আপনার শক্তির মাত্রা বেশি থাকবে। বাকি কাজগুলি সম্পন্ন করার জন্য শক্তি ব্যবহার করতে হবে। আজ অন্যদের প্রভাবিত করার জন্য অতিরিক্ত ব্যয় করবেন না। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই সকলের মতামত জানার চেষ্টা করুন। আজ কোনও বিশেষ বন্ধু আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। শান্ত থাকার জন্য আজকের দিনটি শ্রেয় হবে।

প্রতিকার: একঘেয়েমি দূর করার জন্য প্রবাহিত জলে মাছদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনি দিনটি যোগ ব্যায়াম বা ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করলে আপনারই উপকার হবে। সারাদিন আপনাকে উজ্জীবিত রাখবে। দীর্ঘদিনের অমীমাংসিত ক্ষতিপূরণ আপনার হাতে এসে পৌঁছাবে। ইতিবাচক চিন্তাভাবনা আর যোগাযোগের মাধ্যমে আপনি উপকার পাবেন। আজ পরিবারের সদস্যরা উপকৃত হবে আপনার কারণে। ভালোবাসার শক্তি আপনাকে ডুবিয়ে রাখবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এমনিতে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য শোবার ঘরের দক্ষিণ দেওয়ালে শূন্য ওয়াটের লাল বাল্ব জ্বালানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: অবাঞ্ছিত চিন্তাভাবনা আজ আপনার মনকে আচ্ছন্ন করে রাখতে পারে। নিজেকে শারীরিক ব্যায়ামে ডুবিয়ে রাখা সবথেকে বুদ্ধিমানার কাজ হবে। ছোট ছোট গৃহস্থালির জিনিসপত্রের পিছনে আজ অর্থ ব্যয় করতে পারেন, যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। আজ। আপনার স্ত্রীর শক্তির মাত্রা বেশি থাকবে। ভালবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। যারা জীবনসঙ্গী খুঁজেছেন তারা আজ পেতে পারে। একা সময় কাটানো আপনার পক্ষে শ্রেয় হবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য সাদা সুতোয় একমুখী রুদ্রাক্ষ পরুন।

কন্যা রাশি: অপ্রয়োজনীয় আত্মসমালোচনা আজ আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করবে। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ আপনাকে খুশি রাখবে। সন্ধ্যাবেলা প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ডেট বা সুস্বাদু খাবারের আয়োজন করতে পারেন। জীবনের জটিলতাগুলি বোঝার জন্য আজ পরিবারের কোনও প্রবীণ সদস্যের সাথে সময় কাটান। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতির জন্য আজ যে কোনও পবিত্র স্থানে খোসা সহ আস্ত চিনাবাদাম, ছোলার ডাল, ঘি, হলুদ কাপড় সহ বাদাম দান করুন।

তুলা রাশি: শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করাই সবথেকে বুদ্ধিমানার কাজ হবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করলে আজ অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। আজ আপনার বিশ্বাসী কেউ আপনাকে পুরো সত্য কথা না বলতে পারে। অন্যদের বোঝানোর ক্ষমতা আজ আপনাকে সমস্যা সমাধানে কাজে লাগাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণে ব্যর্থ হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য আজ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে সাদা চন্দনের তিলক লাগান।

বৃশ্চিক রাশি: আজ বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসবে। কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যাগুলিকে দূর করবে। সামাজিক কার্যকলাপ আপনি উপভোগ করবেন। ক্লান্ত এবং হতাশাগ্রস্থ জীবন আপনার স্ত্রীকে চাপ দিতে পারে। আজ দিনটি নিজের জন্যই সবথেকে ভালো। স্ত্রী আপনার কিছু পরিকল্পনা বা কাজে বিঘ্নতা ঘটাতে পারে। বিবাহিত জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক নয়।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালোভাবে চালানোর জন্য ধর্মীয় স্থানে নারকেল এবং সাতটি বাদাম নিবেদন করার চেষ্টা করুন।

ধনু রাশি: দিবা স্বপ্ন দেখে মোটেও সময় নষ্ট করবেন না। অর্থপূর্ণ কাজে নিজের শক্তি সঞ্চয় করতে হবে। জুয়া লাভজনক হতে পারে। ঘর সাজানোর পাশাপাশি সন্তানদের চাহিদার দিকে মনোযোগ দেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কথোপকথনে মৌলিক থাকা সবথেকে ভালো। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যাবেলা কোনও রেস্তোরাঁ যেতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য নীল পোশাক বেশি করে পরুন।

মকর রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং তা ফেরত চান, তাহলে পেতে পারেন। আজ আপনার সঙ্গে বসবাসকারী কেউ আপনার কোনও কাজের জন্য বিরক্ত হবে। বিবাহিত জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি অনুভূতি প্রকাশ করতে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য খুবই ভালো থাকবে বলেই অনুমান করা হচ্ছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য মাছদের খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার মন ভালো জিনিস গ্রহণ করার জন্য উন্মুক্ত থাকবে। কারো সাহায্যে ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য প্রচুর সময় থাকবে। আজ কোনও বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছে দেওয়ার জন্য এগিয়ে আসবে। জীবনে জটিলতাগুলি বুঝবেন। আজ পরিবারের কোনও প্রবীণ সদস্যের সাহায্য নিতে পারেন। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য প্রতিবন্ধীদেরকে মিষ্টি বিতরণ করুন।

মীন রাশি: আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় সাহস এবং শক্তি প্রদর্শন করতে হবে। ইতিবাচক মনোভাব সহজেই এই বাধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। যদি রক্ষণশীল ভাবে বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে লাভ করতে পারেন। সন্তানদের জন্য বিশেষ পরিকল্পনা করুন। পরিবারে সুখ শান্তি থাকবে। আজ আপনাকে ভবিষ্যৎ প্রজন্ম উপহারের জন্য মনে রাখবে। বাড়িতে ধর্মীয় কার্যকলাপ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক নয়।

প্রতিকার: আজ সারাদিন টিভি দেখা একঘেয়ে লাগতে পারে। রান্নার শখ মেটাতে বেসনের পুডিং তৈরি করে খান আর অন্যদেরকে পরিবেশন করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now