বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR এ আসছেন কে এল রাহুল (KL Rahul)। মাসখানেক আগে এমন জল্পনাই বেড়েছিল নেট মহলে। শোনা গিয়েছিল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে এল রাহুলকে কিনে নেবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও সে গুড়ে বালি পড়েছে। প্রত্যাশমতোই কে এলকে রিটেন করিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবি ফের নতুন করে বাড়িয়েছে সেই জল্পনা। তাহলে কি এবার সত্যিই KKR এ আসছেন ভারতীয় ক্রিকেটার?
KKR এ খেলবেন রাহুল?
ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে আগামী 28 মার্চ থেকে শুরু হবে IPL। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন RCB এবং সানরাইজার্স হায়দরাবাদ। সেই মতোই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় সব দলই। অনুশীলন শুরু করেছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলও।
শেষবারের মতো রঞ্জি ট্রফি ফাইনালে খেলেছিলেন তিনি। এরপর থেকে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা নেই রাহুলের। মূলত সে কারণেই নতুন করে নিজেকে ছন্দে ফিরে পেতে IPL এর আগে অনুশীলন শুরু করেছেন তিনি। ব্যাট হাতে মাঠে নেমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে রাহুলকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে ভারতীয় তারকাকে এমন এক শিবিরে অনুশীলন করতে দেখা গেল যেটা KKR এর সাথে ওতপ্রতভাবে জড়িত।
NAYAR × KL RAHUL × ANGKRISH
Abhishek Nayar is monitoring Angkrish Raghuvanshi’s wicketkeeping and interestingly KL Rahul is practicing with them pic.twitter.com/iVS9W6xKCU
— KKR Karavan (@KkrKaravan) March 15, 2026
অবশ্যই পড়ুন: LPG সঙ্কটের মাঝে PNG কানেকশনে ৫০০ টাকা ছাড়ের ঘোষণা, কারা পাবেন জানুন
এখানেই শেষ নয়, ভাইরাল হওয়ার ছবিটিতে ব্যাট করতে দেখা যাচ্ছে যাঁকে তিনি কে রাহুল হলেও পেছনে KKR এর টুপি পড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার। এদিকে কিপিং করছেন অঙ্গকৃষ রঘুবংশী। আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি কলকাতায় খেলবেন রাহুল? সেই সুযোগ অবশ্য নেই বললেই চলে। কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী নিলামের পরে ট্রেড করা গেলেও সিজন শুরুর মাসখানেক আগে পর্যন্তই খোলা থাকে উইন্ডো। এদিকে 28 মার্চ থেকে শুরু হচ্ছে IPL। ফলে হাতে 11 দিন। এরমধ্যে দিল্লি থেকে রাহুলকে ট্রেড করা KKR এর পক্ষে একেবারে অসম্ভব বলা যায়।












