বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) কারণে ভয়াবহ পরিস্থিতি (Weather) তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। বিশেষ করে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে দিন দিন জলস্তর বাড়ছে। এমতাবস্থায়, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে পরপর দুদিন ছুটি ঘোষণা (School Holiday) করা হল রাজ্য সরকারের তরফে। জানা যাচ্ছে, দুর্যোগ মোকাবিলা করতে ইতিমধ্যেই জেলাশাসকদের সাথে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আর তারপরেই বৃষ্টির কারণে পরপর দুদিন স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হল।
কোন দুই দিন বন্ধ থাকবে স্কুল?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতের কারণে পূর্ব মেদিনীপুরের সমস্ত প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি এসএসকে, এমএসকে স্কুলগুলিকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত 17 আগস্ট এবং 18 আগস্ট পরপর দুই দিন জেলাটির সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে। এদিকে শহর কলকাতা সহ পাশের জেলাগুলিতেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত নবান্ন।
একটানা বৃষ্টির কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি জনমগ্ন হয়ে পড়েছে। এদিকে অবশ্য নজর রেখেছে নবান্ন। নবান্নের তরফে ইতিমধ্যেই কৃষি দপ্তরের সাথে বৈঠকে ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে। সূত্রের খবর, ফের খুব শীঘ্রই দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল। সেখানেই হয়তো দুর্যোগ মোকাবিলা দপ্তরকে পরিস্থিতি ভয়াবহ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: দোষী মনে করে না আদালত, হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি
উল্লেখ্য, এই প্রথমবারের মতো রাজ্য সরকারের তরফে মনসা পুজোয় ছুটি ঘোষণা করা হয়েছে। নবান্নের তরফে একেবারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মনসা পুজো উপলক্ষ্যে বাঁকুড়া এবং পুরুলিয়ার সরকারি অফিস এবং স্কুলগুলিতে অর্ধ দিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর দুটোর পর আর কোনও রকম কাজ চলবে না এই স্কুল এবং সরকারি অফিসগুলিতে।










