ভোটের আগে রাজ্যে অনেকটাই বাড়ল বিদ্যুতের দাম, ১ এপ্রিল থেকেই কার্যকর

Published:

Electricity Bill Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের পকেটে আবারও টান পড়তে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে রাজ্যজুড়ে বিদ্যুতের বিল আবারও বাড়বে (Electricity Bill Hike)। রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন বিদ্যুতের দাম এবার ৪.৮% বাড়ানোর ঘোষণা করছে। যদিও ১ এপ্রিল থেকে নতুন বিল কার্যকর হলেও গ্রাহকরা এর আসল প্রভাব টের পাবে মে মাসের বিদ্যুতের বিল হাতে পাওয়ার পরেই। ফলে এক কথায় সাধারণ মানুষের পকেটে যে বাড়তি চাপ পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

কাদের উপর প্রভাব সবথেকে বেশি পড়বে?

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির ফলে সবথেকে বেশি বিপাকে পড়বেন মধ্যবিত্ত পরিবারগুলি। কিন্তু হ্যাঁ, স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এলভি১ ক্যাটাগরির গ্রাহক এবং গ্রামীণ পরিবারগুলোর জন্য বিদ্যুতের কাঠামোতে সেরকম কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, যারা মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করেন, তারা আগের মতোই ছাড় পাবেন তবে। তবে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করলে পকেট থেকে বেশি টাকা খোয়াতে হবে। বিশেষ করে যারা মাসে ১৫০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিল এক ধাক্কায় অনেকটাই বাড়বে।

এদিকে ১৫১ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করলে প্রতি ইউনিটের দামের পাশাপাশি মাসিক চার্জ বাড়ানো হচ্ছে। এবার সেক্ষেত্রে ফিক্সড চার্জ প্রতি ০.১ কিলোওয়াটে ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করে দেওয়া হয়েছ। আমরা যদি একটু হিসাব দেখি তাহলে দেখতে পাবো—

  • ১৫০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে এবার বিল আসবে ১০১৭ টাকা, যা ৪.৯৪% বেড়েছে।
  • ২০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল আসবে ১৬৯৬ টাকা, যা বেড়েছে ৫.৩০%।
  • ২৫০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল আসবে ২১৮৩ টাকা, যা আগের তুলনায় বেড়েছে ৫.১০%।
  • ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল আসবে ২৬৬৮ টাকা, যা আগের তুলনায় বেড়েছে ৪.৯৮%।
  • ৪০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল আসবে ৩৬৮৯ টাকা, যা আগের তুলনায় বেড়েছে ৪.৮২%।

কিন্তু হ্যাঁ, নতুন নিয়মে টাইম অফ ডে ট্যারিফ সিস্টেম অনুযায়ী এবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে ১০ থেকে ২০ শতাংশ বেশি বিল আসতে পারে বলে জানানো হয়েছে। আর এই সময়ে এসি, গিজার বা ওয়াশিং মেশিনের মতো ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করলে বিলের উপরে বিরাট প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ATM-এ টাকা তোলা থেকে প্যান কার্ড, ১ এপ্রিল থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

কেন হঠাৎ করে মূল্যবৃদ্ধি?

আসলে রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থাগুলি গত অর্থবর্ষে আনুমানিক ৬৪৪ কোটি টাকা ক্ষতির দোহাই দিয়ে ১০.১৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে কমিশন এবার সেই বৃদ্ধি ৪.৮% এর মধ্যেই সীমাবদ্ধ রাখল। উল্লেখ করার বিষয়, গত অর্থবছরেও বিদ্যুতের দাম ৩.৪৬% বাড়ানো হয়েছিল।

google button