দুটো করে জাহাজ আনছে ভারত, পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান

Published:

Iran Approves 20 Pakistani Ships to cross Strait of Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে শোনা গিয়েছিল, পাকিস্তানের একটি জাহাজকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পেরোতে দেয়নি ইরান। জানা যায়, সংযুক্ত আরব আমিরশাহী থেকে পাকিস্তানগামী ওই জাহাজটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, একসাথে 20টি পাকিস্তানের পতাকা লাগানো জাহাজকে হরমুজ পার করার অনুমতি দিয়ে দিল ইরান সরকার। গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার।

একসাথে 20টি পাকিস্তানি জাহাজ হরমুজ পেরোবে?

সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ইশাক দার নিজের এক্স হ্যান্ডেলে ইরানের অনুমতির বিষয়টিকে উপস্থাপন করে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইরান সরকার পাকিস্তানের আরও 20টি জাহাজকে হরমুজ প্রণালী পার করার অনুমতি দিয়ে দিয়েছে।” তবে পাকিস্তানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের অনুমতি পেলেও একসাথে 20টি জাহাজ হরমুজ পার করবে না। বরং প্রতিদিন দুটি করে মোট 10 দিনে জাহাজগুলিকে হরমুজ পেরিয়ে পাকিস্তানি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের। বলাই বাহুল্য, ধাপে ধাপে দুটি করে ভারতীয় জাহাজ হরমুজ পেরিয়ে দেশে ফিরছে।

এদিন ইরানের এমন পদক্ষেপকে একেবারে শান্তির বার্তা হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। ইশাকদার মনে করেন, সংকট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ কূটনৈতিক আলোচনা। এভাবেই সমস্ত সমস্যা থেকে নিস্তার পাওয়া যেতে পারে। পাকিস্তানের তরফে ইরানের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

 

অবশ্যই পড়ুন: IPL শুরু হতেই চরম খুশির খবর, KKR এ আসছেন ভয়ঙ্কর পেসার

উল্লেখ্য, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে ইরানের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, অন্য কোনও দেশের সাথে শত্রুতা নেই তেহরানের। আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্র দেশগুলি ছাড়া বাকি সব দেশ হরমুজ থেকে নিজেদের জাহাজ নিয়ে যেতে পারবে। করতে পারবে জ্বালানি আমদানি এবং রপ্তানি।।

google button