রাহুলের মৃত্যুতে রেকর্ড হারে কমল রেটিং, ছক্কা হাঁকাল অন্য মেগা! দেখুন টিআরপি তালিকা

Published:

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ চলতি সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) চমকের পর চমক। এমনিতেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকাল প্রয়াণকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। ঝাঁপ বন্ধ হচ্ছে কিছু সিরিয়ালের। তো বহু মেগার শ্যুটিং বন্ধ রয়েছে। যদিও পরিস্থিতি শীঘ্রই ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই সকল ঘটনার মাঝেই আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালগুলির TRP তালিকা। আর এই তালিকা দেখে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠেছে দর্শকদের। কে হল টিআরপি তালিকায় সেরা? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?

প্রতি বৃহস্পতিবার কোন মেগা সিরিয়াল ভালো ফল করল তো কোন মেগা খারাপ ফল করল তা জানা যায় টিআরপির মাধ্যমে। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আবার টিআরপির অভাবে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু মেগা। এতকিছুর মধ্যেও টিকে থাকার লড়াইয়ে প্রানপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মেগা। তার ওপর এখন টলিউড অশান্ত হয়ে রয়েছে। এসব নানা টালবাহানার মাঝেই সামনে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। সবথেকে বড় কথা, চলতি সপ্তাহে কোনও একটা মেগা নয়, বরং যুগ্ম বেঙ্গল টপার হয়েছে দুটি মেগা। চলুন জেনে নেবেন কোন কোন মেগা বেঙ্গল টপার হয়েছে।

আরও পড়ুনঃ কম দামে টকটাইম ও SMS-র সুবিধাযুক্ত প্ল্যান আনতে হবে, কড়া নির্দেশ TRAI-র

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ৫.৭ রেটিংস পেয়ে যুগ্ম বেঙ্গল টপার হয়েছে পরিণীতা এবং তারে ধরি ধরি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অন্যদিকে ৫.৬ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে জি বাংলার পরশুরাম আজকের নায়ক মেগা। তবে এই সপ্তাহে রেকর্ড অঙ্কে মেগাগুলির টিআরপি রেটিংস কমেছে। বেশিরভাগের নম্বর ৫-এর ঘরে।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরিণীতা , তারে ধরি ধরি 5.7
  • দ্বিতীয়- পরশুরাম 5.6
  • তৃতীয়- জোয়ার ভাঁটা 5.5
  • চতুর্থ- ও মোর দরদিয়া 5.2
  • পঞ্চম- কুসুম , রাঙামতি 5.0
  • ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি 4.9
  • সপ্তম- প্রফেসর বিদ্যা ব্যানার্জি, গঙ্গা 4.7
  • অষ্টম- কনে দেখা আলো 4.6
  • নবম- মিলন হবে কতদিনে, চিরসখা, কম্পাস 3.8
  • দশম- চিরদিনই তুমি যে আমার 3.7

 

 

google button