দিদার প্রেমে হাবুডুবু নাতি! ঘরে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়তেই বিয়ে দিল গ্রামবাসীরা

Published:

Tripura

প্রীতি পোদ্দার, কলকাতা: পরকীয়ার (Extramarital Affair) জেরে ত্রিপুরায় (Tripura) ঘটল আজব ঘটনা! দিদাকে ‌বিয়ে করলেন নাতি। গ্রামবাসীদের উদ্যোগে জোর করেই এক বিধবা মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয় গ্রামের এক যুবকের। অভিযোগ, দূর সম্পর্কের নাতির সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় ওই মহিলাকে। এরপরেই গ্রামবাসীরা ওই বিয়ের সিদ্ধান্ত নেয়।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত, তেলিয়ামুরা থানার কালিটিলা গ্রামে এক আশ্চর্যজনক পরকীয়ার ঘটনা প্রকাশ্যে এল। অভিযোগ অনেকদিন ধরেই রাতের অন্ধকারে পাড়ার এক যুবককে ওই গ্রামের এক বিধবা মহিলার বাড়িতে চুপিচুপি শুকে পড়ত। এদিকে প্রায় ১ মাস আগে ওই মহিলার স্বামী মারা গিয়েছেন। সকের মনে এই ঘটনা নিয়ে সংশয় দেখা দিতেই এক রাতে স্থানীয়রা ওই বাড়ি দখল করেছিল। এবং দরজা খুলতেই আপত্তিকর দৃশ্য চোখে পড়ে যায় সকলের। আর তাতেই শুরু হয়েছিল ঝামেলা।

স্থানীয়রাই হাতে নাতে ধরেছে

পরকীয়ার খবর জানাজানি হতেই শেষে গ্রামের স্থানীয়রা জোর করে ওই যুবক এবং মহিলার বিয়ে দিয়ে দেয়। স্থানীয়দের তরফে জানানো হয় এই যুবক এবং মহিলা নাকি দুঃসম্পর্কের আত্মীয়। সম্পর্কে তাঁরা দিদা নাতি হয়, কিন্তু তাঁদের পরকীয়ার খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে ছি চিৎকার শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা জানান অনেকদিন ধরেই টার্গেট করা হচ্ছিল কিন্তু সুযোগ বুঝে কিছুই করা যাচ্ছিল না, তবে তাঁরা এবার তাঁদেরকে হাতে নাতে ধরেছে।

আরও পড়ুন: ভোটার লিস্টে নাম নেই! স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে রাষ্ট্রপতি, CJI-কে চিঠি হাওড়ার যুবকের

শোনা যায় মহিলা এবং ওই যুবক আগেও দেখাসাক্ষাৎ করতেন। আসলে পারিবারিক সম্পর্ক থাকায় কারওর তেমন সন্দেহের উদ্রেক হয়নি। কিন্তু পরে ঘটনাটি অন্যদিকে মোড় নেওয়ায় সন্দেহ বাড়তে থাকে। শেষে বাধ্য হয়ে নাতির দেওয়া সিঁদুরে সিঁথি রাঙিয়ে নেন প্রৌঢ়া পাত্রী। তবে এই সংক্রান্ত বিষয়ে কোনো মতামত জানাতে নারাজ ওই মহিলা এবং যুবক।