চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট, দেখুন ঠিকানা ও আবেদন পদ্ধতি

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের (Annapurna Bhandar) অনলাইনে আবেদন কবে শুরু হবে? কীভাবেই বা আবেদন করতে হবে? আসলে গত ১ জুন থেকেই অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা শুরু হয়নি। তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেখানে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। কীভাবে করবেন আবেদন? বিস্তারিত জানুন।

অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। আগে https://socialsecurity.wb.gov.in/ আইপি অ্যাড্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেখানে প্রযুক্তিগত ত্রুটির কারণে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। তবে এবার https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখান থেকেই অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি খুললে দুটি সেকশন দেখা যাচ্ছে। প্রথমে সিটিজেন বা ফ্যামিলি লগইন, এবং দ্বিতীয় অপশনে রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগইন।

তবে যে সমস্ত মহিলা নতুন ভাবে আবেদন করবেন তাদেরকে সিটিজেন বা ফ্যামিলি লগইন সেকশনে গিয়ে আবেদন করতে হবে। সেখানে নিচে থাকা “Access Citizen Portal” অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা সিলেক্ট করতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে “Request OTP” অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর ওটিপি বসিয়েই আবেদন ফর্ম পূরণ করতে হবে। তবে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। আশা করে যাচ্ছে, খুব শীঘ্রই এই সাইটে আবেদন শুরু হবে।

আরও পড়ুন: বেকার যুবকদের প্রতিমাসে ৩০০০ টাকা, যুবশক্তি প্রকল্পে কীভাবে আবেদন? জানুন খুঁটিনাটি

না বললেই নয়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে এবং যারা ২ জুনের মধ্যে আবেদন করেছেন তাদের আজ অর্থাৎ ৩ জুন থেকেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩০০০ টাকা করে পাঠানো হচ্ছে। কিন্তু ১২ বার্তা ফর্ম নিয়ে অনেক মহিলা ধন্দায় ছিলেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম দুর্নীতি হতো, সেই দুর্নীত এড়াতেই ১২ পাতার ফর্ম দেওয়া হয়েছে, এবং ফর্মটি খুব একটা কঠিনও নয়, শুধুমাত্র পরিবারের কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে। সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে জমা দিলে প্রত্যেক যোগ্য উপভোক্তা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবে।