বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্দিষ্ট উৎস থেকে রোজগারের সাথে সাথে বাড়তি আয়ের ইচ্ছে থাকে প্রত্যেকের। আর সেটা যদি লটারি (Lottery Horoscope) থেকে হয় তাহলে তো কথাই নেই! আসলে লটারি থেকে লাখ বা কোটিপতি হতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে চাইলেই তো আর সব পাওয়া যায় না। বিশেষ করে লটারি থেকে অর্থ প্রাপ্তি নির্ভর করে ব্যক্তির রাশিচক্রের উপর। মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন রাশির ভাগ্যে (Astrology) লটারিতে অর্থযোগ থাকে। চলতি মাস অর্থাৎ আগস্টের তৃতীয় সপ্তাহে কোন কোন রাশির ভাগ্যে লটারিতে জয়ী হওয়া লেখা আছে? দেখে নিন এক নজরে।
লটারি জিতবেন এই 6 রাশির ব্যক্তিরা!
কন্যা রাশি
আগামীকাল থেকে শুরু হচ্ছে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ। আর এই সময়টা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এই সময় লটারি থেকে ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। বিশেষ করে আগস্টের তৃতীয় সপ্তাহের প্রথম দিকে এবং শেষের দিকে এই রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে।
তুলা রাশি
আগস্টের তৃতীয় সপ্তাহে লটারি থেকে ভাগ্য ফিরতে পারে তুলা রাশির ব্যক্তিদের। এই সময়টা তুলা রাশির জন্য অত্যন্ত শুভ হবে বলেই মনে করছেন জ্যোতিষবিদরা। লটারির পাশাপাশি অন্যান্য উৎস থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে। তবে এই সময়টায় অর্থ খরচের ক্ষেত্রে একটু সংযত হওয়া প্রয়োজন।
ধনু রাশি
বেশিরভাগ সময় এই রাশির ভাগ্যে লটারি থেকে অর্থ প্রাপ্তি না থাকলেও চলতি মাসের তৃতীয় সপ্তাহে ধনু রাশির ভাগ্য ফিরতে পারে। মনে করা হচ্ছে, এই সপ্তাহটায় অল্প কিছু টাকা হলেও লটারি থেকে জিততে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। তবে মনে রাখতে হবে লটারির পেছনে বেশি অর্থ খরচ করলে চলবে না।
অবশ্যই পড়ুন: বিদেশে বসে UPI-র মাধ্যমে সহজেই ভারতে পাঠান টাকা, নতুন পরিষেবা পোস্ট অফিসের
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা বিশেষ করে তৃতীয় সপ্তাহের মাঝামাঝি বা মধ্যমভাগে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। কোটিপতি হওয়ার সম্ভাবনা না থাকলেও মোটা টাকা ঘরে আসতে পারে আপনার। তবে লটারির পেছনে বেশি অর্থ অপচয় করলে ভুল হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা আগস্টের তৃতীয় সপ্তাহের যেকোনও দিন, যেকোনও সময় লটারি কাটতে পারেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে কুম্ভ রাশির প্রাপ্তবয়স্ক জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারি থেকে মোটা অর্থ ঘরে তোলার সম্ভাবনা রয়েছে। তবে লটারি কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নম্বর চয়নের ক্ষেত্রে থাকতে হবে সতর্ক।
মীন রাশি
আগস্টের তৃতীয় সপ্তাহ মীন রাশির ভাগ্য কিছুটা হলেও ফিরতে পারে। বিশেষ করে লটারি কাটার ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। তবে মনে রাখতে হবে, লটারির পেছনে বেশি অর্থ খরচ করা যাবে না। বরং সেই টাকা অন্য খাতে সঞ্চয় করার ক্ষেত্রে ব্যবহার করুন।
(বিদ্র: প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য এবং জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা বা অর্থলগ্নী সংক্রান্ত যেকোনও বিষয় একান্তই ব্যক্তিগত।)










