অনন্যা সরকার, কলকাতা: বুলগেরীয় অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার (Baba Vanga) নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীগুলোতে যেমন সুখ-সমৃদ্ধি ও শুভ বার্তা থাকে, তেমনি মাঝেমধ্যে সতর্কবার্তাও মেলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলো ২০২৬ সালের শেষ দিনগুলোতে চারটি রাশির জন্য অশুভ সময়ের ইঙ্গিত করছে। বছরের শেষ দিনগুলোতে কোন চার রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন, আসুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি (Aries)
২০২৬ সালের শেষ দিকে মেষ রাশির জাতক-জাতিকাদের নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এসময় রাগের মাথায় কোনো কাজ বা বেফাঁস মন্তব্য করলে, তা কর্মজীবন, ব্যক্তিগত সম্পর্ক বা আর্থিক ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সংঘাত বা চাপের মুহূর্তে হুট করে কিছু করা একেবারেই উচিত হবে না। অনেক চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা রাশি (Virgo)
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের শেষ দিকটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্যোগপূর্ণ হতে চলেছে। তাই এই সময় নিজের আত্মবিশ্বাস অটুট রাখা খুবই জরুরি। এই সময় অন্য কারো ভুলের কারণে আপনি হতাশ হলেও নিজের বিচারবুদ্ধি ও সিদ্ধান্তের ওপর অন্য কাউকে প্রভাব ফেলতে দেবেন না।
আরও পড়ুন: অপরাজিতা ফুলে ভরে যাবে গাছ, এই সামান্য জিনিসের ব্যবহারে দ্রুত আসবে নতুন কুঁড়ি
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতক-জাতিকাদের এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়। কর্মক্ষেত্র, ব্যবসা, বিনিয়োগ বা ব্যক্তিগত সম্পর্ক – যেকোনো ক্ষেত্রেই কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া, অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাও জরুরি।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সময় স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি। অস্পষ্ট কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা একই ভুল বারবার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট যোগাযোগ ও দায়িত্ববোধ খুব গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাবা ভাঙ্গার নামে প্রচারিত এই রাশিফলগুলোকে সাধারণত জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে দেখা হয়। কিন্তু তাঁর নামের সঙ্গে এই নির্দিষ্ট রাশিভিত্তিক ভবিষ্যদ্বাণীগুলোর সংযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই এই দাবিগুলিকে ভয়ের উৎস হিসেবে না দেখে, সাধারণ পরামর্শ হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত।










