অনন্যা সরকার, কলকাতা: বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণীগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে একটা কৌতূহল সবসময়ই দেখতে পাওয়া যায়। প্রায়শই এগুলি ভাইরালও হয়। যদিও, বুলগেরীয় ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা সত্যিই সুনির্দিষ্টভাবে এই ভবিষ্যদ্বাণীগুলি করেছিলেন কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সম্প্রতি অনলাইনে তাঁর কিছু ভবিষ্যদ্বাণী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা থেকে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের ৫ থেকে ১১ অক্টোবরের সপ্তাহটি কেমন কাটবে, তার আভাস পাওয়া যাচ্ছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী চলতি সপ্তাহে কোন পাঁচটি রাশির জাতক-জাতিকারা উল্লেখযোগ্য সুফল পেতে চলেছেন।
মিথুন রাশি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। অফিসে কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে এবং পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে নতুন পরিচিতি লাভজনক হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করা শিক্ষার্থীরা ইতিবাচক ফল পাবেন। বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়।
সিংহ রাশি
এই সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যাপক সাফল্য অর্জন করবেন এবং আর্থিক দিকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা অফিসে ও সমাজে সম্মান ও মর্যাদা লাভ করবেন। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হবে। নতুন চুক্তির মাধ্যমে লাভবান হবেন। সরকারি অফিসে বছরের পর বছর ধরে পড়ে থাকা কাজ সম্পন্ন হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য শুভ সময়। এসময় বিনিয়োগের মাধ্যমেও প্রচুর লাভ হতে পারে।
আরও পড়ুন: পুজোয় রবি-শুক্রের মিলনে তৈরি হবে অতিশুভ রাজযোগ, ৪ রাশির জীবনে বইবে সুখের বন্যা
তুলা রাশি
চলতি সপ্তাহটি শুরু থেকেই তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আপনি যে কাজেই মন দেবেন, তাতে সহজেই সাফল্য আসবে। এই সপ্তাহটি আর্থিকভাবে চমৎকার হবে তুলা রাশির জন্য। ব্যবসায়ীদের লাভের যোগ। ধারের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। এই সপ্তাহে বন্ধুদের সাথে ভ্রমণের প্ল্যান হতে পারে। এই ভ্রমণের সময় কিছু বিশেষ মানুষের সাথেও পরিচয় হতে পারে, যাদের সান্নিধ্য আপনাকে সমৃদ্ধ করবে।
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক এবং পেশা – দুই ক্ষেত্রেই ইতিবাচক হাওয়া বইবে। পারিবারিক ঝামেলা-বিবাদের সমাধান হবে এবং পরিবারে শান্তি বিরাজ করবে। আত্মীয়-স্বজনের আগমন আনন্দ বয়ে আনবে। থমকে যাওয়া ব্যবসায়িক প্রকল্পগুলো আবার গতি পাবে। নতুন কাজের পরিকল্পনা করার জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। ধারের টাকা ফেরত পাওয়ায় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে চলতি সপ্তাহে।
মকর রাশি
এই সপ্তাহটি মকর রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাকরির সন্ধান করছেন, তারা সুসংবাদ পাবেন এবং প্রত্যাশা পূরণ হতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন। বন্ধুদের সাথে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা ফলপ্রসূ হতে চলেছে। বিনিয়োগকারীরা লাভের মুখ দেখবেন। সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর হবে এবং বন্ধন আরও দৃঢ় হবে।
বিঃ দ্রঃ: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কোনো বৈজ্ঞানিক বা পরীক্ষামূলক ভিত্তি নেই। এছাড়াও, এই নিবন্ধে উল্লেখিত গ্রহরত্নের উপকারিতা জ্যোতিষশাস্ত্রীয় চর্চা এবং ঐতিহ্যগত বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।










