আনিষা চৌধুরী, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে (Astrology) মঙ্গলকে (Mars) শক্তি, সাহস, কর্মশক্তি, পরাক্রম ও ভূমির কারক হিসেবে দেখা হয়। আর সেই জন্যই মঙ্গলের রাশি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাবকে জ্যোতিষচর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে এবং ১৭ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। পুষ্যা নক্ষত্র শনির অধীন, ফলে মঙ্গলের তেজের সঙ্গে এখানে শৃঙ্খলা, ধৈর্য ও পরিকল্পনা করে এগিয়ে চলার একটি অসাধারণ যোগ তৈরি হয় বলে মনে করা হয়। এই “বিশেষ সময়” চার রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
মেষ রাশি
মঙ্গল মেষ রাশির অধিপতি, তাই এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই সময় আটকে থাকা কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। সম্পত্তি কেনাবেচা বা নতুন কোনও জায়গায় বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা নিয়ে সক্রিয় হতে পারেন। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের কোনও পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগও দেখা যেতে পারে। তবে তাড়াহুড়ো না করে হিসেব করে সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ।
কর্কট রাশি
মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করেই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে কর্কট মঙ্গলের দুর্বল অবস্থান হিসেবে বিবেচিত হলেও এইবার তার ব্যতিক্রম দেখা যেতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার মানসিকতা বাড়তে পারে। নতুন কোনও কাজ শুরু করা, ব্যবসায়িক উদ্যোগ নেওয়া কিংবা অংশীদারিত্বে কাজ করার সুযোগ আসতে পারে। দায়িত্ব সামলে এগোতে পারলে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগও মিলতে পারে।
বৃশ্চিক রাশি
মঙ্গল বৃশ্চিকেরও অধিপতি গ্রহ। ফলে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়বে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা পরিকল্পনাগুলি ধীরে ধীরে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। সৌভাগ্য লাভ করার সুযোগ আসবে। কাজের প্রয়োজনে ভ্রমণ বা নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা নিয়ে আশাবাদী হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
আরও পড়ুন: প্রয়াত শতাব্দী রায়ের বাবা, পিতৃহারা হয়ে ভেঙে পড়লেন সাংসদ! কী হয়েছিল তাঁর?
মীন রাশি
মঙ্গলের পুষ্যা নক্ষত্রে প্রবেশ মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় নতুন পরিকল্পনা তৈরি করার পাশাপাশি সেগুলি বাস্তবায়নের দিকে এগোনোর প্রবণতা বাড়বে। কাজের ক্ষেত্রে বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। কোনও একটি আয়ের উৎসের উপর নির্ভর না করে বিকল্প উপার্জনের পথ খোঁজার সুযোগ তৈরি হতে পারে। নতুন কাজ, নতুন উদ্যোগ বা দীর্ঘদিনের কোনও পরিকল্পনা নিয়ে এগোলে তার সুফল পাওয়ার আশা করছেন জ্যোতিষীরা।










