চন্দ্রের গোচরে খুলবে চার রাশির ভাগ্যের তালা, কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থপ্রাপ্তির যোগ

Published:

Moon Transit into Pisces

অনন্যা সরকার, কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গোচর (Moon Transit) বা রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবেগ, মন ও মানসিক স্থিতিশীলতার কারক গ্রহ চন্দ্র খুব দ্রুত রাশি পরিবর্তন করে। প্রায় প্রতি দুই দিন অন্তর চন্দ্রের গোচর হয়। বর্তমানে চন্দ্র শনির রাশি মকরে অবস্থান করছে। গ্রহটি কুম্ভ রাশিতে গোচর করবে এবং তারপর ২৬ সেপ্টেম্বর মীন রাশিতে এবং ২৮ সেপ্টেম্বর এটি মেষ রাশিতে প্রবেশ করবে। চন্দ্র যেমন মন ও আবেগের কর্তা, তেমনই গ্রহরাজ বৃহস্পতি শিক্ষা, সম্পদ, ধর্ম, সন্তান এবং জ্ঞানের প্রধান কারক গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে, যখন চন্দ্র বৃহস্পতির রাশি মীনে গোচর করে তখন এটি রাশিচক্রের মোট চারটি রাশির ওপর অত্যন্ত শুভ ফল প্রদান করে। জেনে নিন মীন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে কোন চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে। 

বৃষ রাশি

মীন রাশিতে চন্দ্রের গোচরের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা কর্মক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত করছে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি এই সময়ে আপনার অনেকদিনের মনোবাঞ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়িক দিক থেকেও এই সমস্যাটি শুভ। কিছু ব্যবসায়ী নতুন ডিল পেতে পারেন। এই সময় বৃষ রাশির জাতক-জাতিকারা পিতামাতার থেকে সহায়তা পাবেন।

কর্কট রাশি

চন্দ্র স্বয়ং কর্কট রাশির অধিপতি। চন্দ্রের এই গোচর থেকে এই রাশির জাতক-জাতিকারা শুভ ফল লাভ করবেন। এই সময়ে আপনি আপনার কর্মজীবনে উন্নতি প্রত্যক্ষ করবেন। চাকুরিজীবীরা পদোন্নতি বা নতুন সুযোগ পেতে পারেন। এসময় আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে ও আর্থিক অবস্থারও ইতিবাচক উন্নতি হবে। সময়টা  বিনিয়োগের জন্য শুভ, যার পূর্ণ সদ্ব্যবহার করলে সুফল মিলবে। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে, কোনও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ফের চালু হল সম্পতি করে বয়স্কদের ছাড়, নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জন্য মীন রাশিতে চন্দ্রের গোচর খুবই ইতিবাচক হতে চলেছে। এই সময়ে জীবনসঙ্গীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ও পার্টনারশিপে বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসার যোগ রয়েছে। এই সময়টা জীবনসঙ্গীর সঙ্গে সুন্দরভাবে কাটবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মীন রাশি

চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে ২৬ সেপ্টেম্বর। এই গোচরের প্রভাবে মীন রাশির জাতক-জাতিকারা তাদের প্রতিপক্ষ বা শত্রুকে পরাজিত করার শক্তি পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি অনুকূল, আগের সমস্যাগুলি দূর হতে পারে। জীবনসঙ্গীর ভ্রমণ শুভ হওয়ার যোগ। চন্দ্রের গোচরে মনে শান্তি লাভ করবেন মীন রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা কাজগুলি গতি পেতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি বেশ ভালো।