বক্রি শনি নেবেন কঠিন পরীক্ষা! আগামী ৮৪ দিন বিপদের আশঙ্কা তিন রাশির

Published:

Retrograde Saturn

অনন্যা সরকার, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা বা ন্যায়ের দেবতা বলা হয়। বিশ্বাস করা হয়, শনি কর্ম অনুসারে মানুষকে ফল প্রদান করেন। রাশিচক্রে যখনই শনি তার গতিপথ পরিবর্তন করেন, রাশিগুলির ওপর তার প্রভাব হয় লক্ষণীয়। বর্তমানে, শনি বক্রী গতিতে (Retrograde Saturn) রয়েছেন, অর্থাৎ গ্রহটি একটি বক্রপথে অগ্রসর হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে, যখনই শনি এই অবস্থায় প্রবেশ করে, তখন মানুষের অতীতকে আবার তার সামনে এনে দাঁড় করায়। শনি এখন ৮৪ দিন বক্রগতিতেই থাকবে। এই সময়টিতে কর্কট, সিংহ এবং মীন – এই তিন রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, নানারকম সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন এবং কোন কোন উপায়ে কিছুটা স্বস্তি মিলতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর বক্রী শনির কী প্রভাব প্রভাব?

বর্তমান সময়টি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। এই সময়ে আপনাকে খরচে লাগাম টানতে হবে। হঠাৎ করে কোনও বড় খরচ এসে পড়তে পারে। আকস্মিক বাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে, যা মানসিক কষ্টের কারণ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ সারাক্ষণ ব্যস্ত রাখবে। এই পরিস্থিতিতে, সবার কথাকে গুরুত্ব না দিয়ে কাজে মনোযোগী হন। শনির বক্রি দশায় তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো। আর্থিক বিষয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর শনির বক্রী গতির প্রভাব কী?

শনির বক্রী দশায় সিংহ রাশির জাতক-জাতিকারা তাদের চাকরি ক্ষেত্রে সমস্যা এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আগামী ৮৪ দিন ধৈর্য ধরার আবশ্যকতা রয়েছে। যদিও ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের।ফল নাও পেতে পারেন, তবে শেষ পর্যন্ত সবকিছু প্রত্যাশা অনুযায়ীই হবে। ততদিন পর্যন্ত ধৈর্য বজায় রাখা ও নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাওয়া জরুরি। এই সময়ে কারও সাথে রেগে কথা না বলার চেষ্টা করুন। যদি সিংহ রাশির জাতক-জাতিকাদের কোনও নতুন ব্যবসায়িক চুক্তি করতে হয়, তবে প্রথমেই সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন। শনির বক্রি দশায় আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 

আরও পড়ুন: দামোদরে দেখা মিলল ইলিশের! দু’বছর পর রূপোলি শস্যের সন্ধান পেয়ে খুশির হাওয়া খন্ডঘোষে

বক্রী শনি মীন রাশিকে কীভাবে প্রভাবিত করবে?

এই মুহূর্তে বক্রী শনি মীন রাশিতেই অবস্থান করছে। তাই, মীন রাশির জাতক-জাতিকাদের আগামী ৮৪ দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়ে কাজের চাপ অনেকটা বেড়ে যেতে পারে। পরিস্থিতি এমন দিকে মোড় নেবে যে, ছোটখাটো বিষয়ও গুরুতর বলে মনে হবে। কোনও কাজে বারবার বাধার মুখে পড়লে, হতাশ না হয়ে ধৈর্য ধরে থাকতে হবে। চাকরিজীবীদের কোনো কিছুতে তাড়াহুড়ো করা কিংবা হঠকারী সিদ্ধান্ত নেওয়া এসময় একেবারেই উচিত। পারিবারিক বিষয়গুলোকে বিচক্ষণতার সাথে সামলাতে হবে। একটি ধারাবাহিক রুটিন মেনে চলুন, নিজের চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখুন, এবং কোনও অসমাপ্ত কাজ দীর্ঘ সময়ের জন্য ফেলে রাখবেন না।

আরও পড়ুন: গভীর নিম্নচাপের সম্ভাবনা, উপকূলে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি, আজকের আবহাওয়া

শনির বক্রী দশায় এই কাজগুলি করলে পাবেন উপকার

  • যেখানে-সেখানে ময়লা ফেলবেন না। বাড়ি ঘর, পোশাক-আশাক পরিষ্কার রাখুন।
  • বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান রেখে চলুন। তাঁদের সাথে ভালো ব্যবহার করুন।
  • শনিবারে দরিদ্র মানুষের সাহায্য করলে শুভ ফল পাওয়া যাবে।
  • কঠোর পরিশ্রম করাকে ভয় পাবেন না এবং অলসতা কাটিয়ে ভালো অভ্যাস গড়ে তুলুন।
  • একটি রুটিন বানান এবং বাকি থাকা কাজগুলো রুটিন মাফিক একে একে সম্পন্ন করুন।
  • প্রতি শনিবার অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শুভ ফল মিলবে।