অনন্যা সরকার, কলকাতা: রবিবার (১১ অক্টোবর) রবি গোচর (Sun Transit) শুরু হয়েছে মঙ্গলের নক্ষত্রে। দৃকসিদ্ধ পঞ্জিকা অনুসারে, রবিবার ভোর ২:২৫ মিনিটে সূর্য চিত্রা নক্ষত্রে প্রবেশ করেছে। এর আগে রবি হস্তা নক্ষত্রে অবস্থান করছিল, যা চন্দ্রের সাথে সম্পর্কিত। রবি চন্দ্রের নক্ষত্র ত্যাগ করার সাথে সাথেই এখন সরাসরি মঙ্গলের শক্তির সংস্পর্শে এসেছে। আগামী দুই সপ্তাহ এই নক্ষত্রেই থাকবে সূর্য। জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, সূর্যের এই নক্ষত্র পরিবর্তন মোট পাঁচটি রাশির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, ২৪ অক্টোবর পর্যন্ত রবির গোচরে কোন পাঁচ রাশি উপকৃত হতে চলেছে।
মেষ রাশি:
এই রাশির জাতক জাতিকারা আগামী দুই সপ্তাহ প্রতিটি কাজে আত্মবিশ্বাসী বোধ করবেন। চাকরিজীবীরা কোনও নতুন প্রজেক্টের সুযোগ পেতে পারেন, যা তাদের পরিচিতি বাড়াবে। এছাড়াও, যে কাজগুলো কিছু সময়ের জন্য থেমে ছিল, সেগুলোও দ্রুত এগোতে শুরু করবে। যারা নানা কারণে উদ্বিগ্ন বোধ করছিলেন, আগামী কয়েক মাস তাদের জন্য পরিস্থিতি অনুকূলে থাকবে। এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি:
আগামী দুই সপ্তাহ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে এই সময়। আপনার বস আপনার কাজে প্রসন্ন হবেন, যা অফিসে আপনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। সম্মান ও মর্যাদা লাভ হবে। চারপাশের মানুষজনদের কাছ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা অনেক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
আরও পড়ুন: মহাদেবের কৃপায় সৌভাগ্যের জোয়ার লাগবে ৫ রাশির! আজকের রাশিফল, ১২ অক্টোবর
বৃশ্চিক রাশি:
রবির গোচরের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন সুযোগ তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেবে। আর্থিক অবস্থা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো হবে।
ধনু রাশি:
সূর্য এবং মঙ্গলের প্রভাব ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। যেকোনও অমীমাংসিত কাজ শীঘ্রই সম্পন্ন হতে পারে। যারা চাকরিতে করছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং কোথাও থেকে ভালো প্রস্তাব পাওয়ারও যোগ রয়েছে। এই সময়ে আপনি নিষ্ঠার সাথে সব কর্ম সম্পন্ন করার ক্ষমতা পাবেন।
মীন রাশি:
১১ অক্টোবর থেকে আগামী দুই সপ্তাহ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে খুব ভালো সময় হতে চলেছে। তাঁরা কোনো না কোনো উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। যদি পেশাগত জীবনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই সেগুলির সমাধান হতে শুরু করবে। কোনও পুরোনো কাজ থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও অনেকদিনের অশান্তি কেটে গিয়ে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।










