বিক্রম ব্যানার্জী, কলকাতা: এয়ারটেলের (Bharti Airtel) বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত খবর। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি তাদের শেয়ার বাজারের (Stock Market) ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বোচ্চ লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়ে, 2025-26 আর্থিক বছরের জন্য তাদের প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী প্রতিটি ইক্যুইটি শেয়ারের জন্য একেবারে 24 টাকা করে লভ্যাংশ পাবেন। অর্থাৎ কেউ যদি এয়ারটেলের একটি শেয়ার কেনেন তবে তার সাথে 24 টাকা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন!
কবে মিলবে লভ্যাংশ?
অনেকেই আশা করছিলেন খুব শীঘ্রই লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা এয়ারটেল। অবশেষে সেই মতোই সংস্থাটি জানিয়ে দিয়েছে, আগামী 24 জুলাই তারা তাদের প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রত্যেক শেয়ার পিছু 24 টাকা করে লভ্যাংশ দেবে। অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পেতে হলে বিনিয়োগকারীদের 23 জুলাইয়ের মধ্যেই এয়ারটেলের শেয়ার কিনে ফেলতে হবে।
সহজ ভাষায় বলতে গেলে, যেসব বিনিয়োগকারীদের নাম 24 জুলাই এয়ারটেলের রেকর্ড বুকে থাকবে তাঁরাই এই সংস্থার তরফে প্রত্যেক শেয়ারের সাথে সাথে 24 টাকা করে পাবেন। বলে রাখা প্রয়োজন, এই টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি তাদের শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি ডিভিডেন্ট বা লভ্যাংশ দিতে চলেছে বিনিয়োগকারীদের।
অবশ্যই পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করবে ভারত? অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, আজ অর্থাৎ শুক্রবার ভারতী এয়ারটেলের শেয়ারের দাম 1 শতাংশ কমে 1,915 টাকায় ট্রেড করেছে। তবে গত এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে 8 শতাংশের কাছাকাছি। তবে যদি দীর্ঘ মেয়াদে এই সংস্থার শেয়ার থেকে পাওয়া রিটার্ন হিসেব করা যায় সে ক্ষেত্রে তিন বছরের মধ্যে এয়ারটেল বিনিয়োগকারীদের 116 শতাংশ এবং 5 বছরের মধ্যে 261 শতাংশ রিটার্ন দিয়েছে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










