জুনেই রাশিয়া থেকে ৪৯ হাজার কোটি টাকার তেল কিনেছে ভারত

Published:

Russian Oil

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি বাণিজ্যে আবারও বিরাট পদক্ষেপ নিলে ভারত। ২০২৬-এর জুন মাসে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল (Russian Oil) আমদানি করেছে দেশ। সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনের জানানো হয়েছে, শুধুমাত্র জুন মাসেই নাকি ভারত রাশিয়া থেকে প্রায় ৪.৫ বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল কিনেছে, যার ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৪৯ হাজার কোটি টাকা। আর এই আমদানি মে মাসে তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি যা চলতি বছরের সবথেকে বড় আমদানি।

রাশিয়া থেকে তেল কেনা বাড়াল ভারত

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে কম দামে রুশ তেল পাওয়ায় ভারতীয় তেল শোধনাগারগুলি সেই সুযোগ কাজে লাগাচ্ছে। জুন মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিও কিছুটা বেড়েছে। কিন্তু তার মধ্যে সবথেকে বড় অংশই এসেছে মস্কো থেকে। দেশের বিভিন্ন বড় রিফাইনারিগুলিতে রুশ তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন জামনগর রিফাইনারিতে সরবরাহ বেড়েছে প্রায় ১৫০%, পারাদ্বীপ রিফাইনারিতে বেড়েছে ১২৬%, কোচি রিফাইনারিতে বেড়েছে প্রায় ৮৩%।

তবে চমক দেওয়া বিষয় হল, ভারতসহ বিভিন্ন দেশে রাশিয়া তেল রফতানি বাড়ালেও সেই অনুপাতে দেশের আয় বাড়েনি। বরং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণে রাশিয়ার দৈনিক তেল বিক্রির আয় অনেকটাই কমেছে। রিপোর্ট অনুযায়ী, জুন মাসে রাশিয়ার মোট ক্রুড অয়েল রফতানি ১৪ শতাংশ বৃদ্ধি পেলেও দৈনিক আয় প্রায় ৮ শতাংশ কমে ৩৪৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একইভাবে জীবাশ্ম জ্বালানি রফতানি থেকেও দৈনিক আয় কিছুটা কমেছে।

আরও পড়ুন: বন্ধ হবে অবৈধ কার্যকলাপ! রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ ইন্সপেকশনের নির্দেশ

তবে ভারত শুধুমাত্র রাশিয়া থেকে তেল কিনে থেমে নেই, বরং সেই অপরিশোধিত তেল দেশের রিফাইনারিগুলিতে পরিশোধন করে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পণ্য রফতানি করছে। প্রতিবেদন অনুযায়ী, ভারত সহ বেশ কয়েকটি রিফাইনারি থেকে জুন মাসে ৮১৪ মিলিয়ন ইউরো মূল্যের পেট্রোলিয়াম পণ্য বিদেশে পাঠানো হয়েছে।

আরও Crude Oil India Russia