বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধীরে ধীরে শেয়ার বাজারের প্রতি আবার ঝোঁক বাড়ছে বিনিয়োগকারীদের (Free Stock)। মাঝে আমেরিকা এবং ইরানের সংঘাতের কারণে ভারতীয় শেয়ারবাজার ব্যাপক অস্থির থাকলেও সম্প্রতি কিছুটা ঘুরেছে বাজার। এমতাবস্থায়, কোন স্টকে বিনিয়োগ করবেন বুঝে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা। এরই মাঝে দেব ল্যাবটেক ভেঞ্চারস লিমিটেড একটি শেয়ারের সাথে আরেকটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। সবচেয়ে বড় কথা, আজ সংস্থাটির শেয়ারের দাম 3 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
একটি শেয়ার কিনলে আরেকটি মিলবে সম্পূর্ণ ফ্রিতে পাবেন
প্রথমত এই জনপ্রিয় সংস্থাটি তাদের শেয়ার দুই ভাগে ভাগ করেছে। এর ফলে একটি শেয়ারের দাম এখন পূর্বের দামের তুলনায় অর্ধেক। অর্থাৎ একটি শেয়ারের দাম যদি 10 টাকা হয়ে থাকে তবে এবার থেকে সেই শেয়ার 5 টাকায় বিক্রি হবে। দেব ল্যাবটেক ভেঞ্চারস লিমিটেডের তরফে জানানো হয়েছে, আগামী 15 মে এই সংস্থার একটি স্টক বর্তমান দামের তুলনায় হাফ দামে পাওয়া যাবে।
এখানেই শেষ নয়, এই সংস্থা তাদের বোনাস শেয়ার বা স্টকও ঘোষণা করে দিয়েছে। দেব ল্যাবটেক পরিষ্কার করে জানিয়েছে, আগামী 15 তারিখ থেকেই প্রথমবারের মতো তাদের একটি স্টক যদি কোনও বিনিয়োগকারী কেনেন তবে তিনি এর সাথে আরেকটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। বলে রাখি, কোম্পানিটি এর আগে কখনই বোনাস শেয়ার দেয়নি।
অবশ্যই পড়ুন: পার্লারে আর খরচ নয়, চুল পড়া ও শুষ্কতা কমাতে মেনে চলুন এই নিয়ম
প্রসঙ্গত, আজ অর্থাৎ 5 মে ভারতীয় সংস্থা দেব ল্যাবটেক ভেঞ্চারাস লিমিটেডের একটি স্টকের দাম শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত 115 টাকা ছিল। তবে বিনিয়োগকারীরা মনে করছেন আগামী দিনে এই সংস্থার শেয়ার বা স্টকের দাম অনেকটাই বাড়বে। মূলত সে কারণেই বেশকিছু ব্রোকারেজ ফার্ম এই সংস্থার স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে।










